ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ৩০ জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে জামায়াতের জনপ্রিয়তায় ভীত হয়েই অপপ্রচার চালানো হচ্ছে: ডা. শফিকুর রহমান নির্বাচনি দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিহত নির্বাচনে নাশকতা-সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: বিজিবি মহাপরিচালক স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ এবং গণনা কার্যক্রম পরিচালিত হবে: সিইসি ভোটের দিন বন্ধ থাকবে যেসব সেবা

সরকার ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে : খাদ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৩ আগস্ট, ২০২৩,  4:20 PM

news image

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ক্রমাগত উন্নয়নশীল বিশ্বের সঙ্গে মানিয়ে নিতে সরকার শিক্ষাকে বৈচিত্র্যময় করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার প্রতি বিশেষ মনোযোগ দিয়েছেন, যাতে শিশুরা ক্রমাগত উন্নয়নশীল বিশ্বের সঙ্গে মানিয়ে নিতে পারে। বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে নওগাঁর সাপাহার উপজেলা চত্বরে জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পের আওতায় উপজেলার ৩৯৬ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সাধন চন্দ্র মজুমদার বলেন, সরকার ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। আজকের তরুণরাই হবে স্মার্ট দেশ গড়ার সৈনিক। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে মেধাবী শিক্ষার্থীদের মাঝে এসব ট্যাবলেট বিতরণ করা হচ্ছে। এ সময় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্ল্যাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান হোসেন, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক ফয়সাল হাসানসহ প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম