ঢাকা ১০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে শিশু ইরা মনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড চেকপোস্টের সামনেই ডাকাতি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট: জাপান যাওয়া হলো না প্রবাসী দম্পতির মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড কিশোরগঞ্জে থানা হাজতে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম ও উপসর্গে মৃত্যু সাড়ে ৭ শ ছুঁইছুঁই পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি, আসছে বড় পরিবর্তন বাঁশখালীতে পানিবন্দি আট মাসের শিশুকে পাতিলে করে উদ্ধার দেশে যুক্ত হলো আরও ৩ নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপির কোন সমাবেশে আওয়ামী লীগ হামলা করেনি এবং করবে না: ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

২৬ অক্টোবর, ২০২৩,  12:46 PM

news image

আওয়ামী লীগের সাধার‌ণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কোন সমাবেশে আওয়ামী লীগ হামলা করেনি এবং করবে না। তবে যদি তারা গায়ে পড়ে হামলা করে তাহলে এ দলের কর্মীরা বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, বিএনপির প্রতিরোধ আর হুমকি-ধামকি শুনে মনে হয় তারা সহিংসতা করতে চায়। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে সেতু ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের কথা বলেন। তিনি বলেন, ২৮ অক্টোবর আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে। তবে হামলা হলে পাল্টা হামলা হবে। ওইদিন বিএনপির সমালোচনার জবাব উন্নয়ন দিয়ে দেয়া হবে। নির্বাচন নিয়ে বিদেশি চাপ নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের নির্বাচন নিয়ে বিদেশি চাপ কেনো থাকবে। আমাদের ভোট আমরা করবো। তারা পর্যবেক্ষক হিসেবে দেখতে পারে। আমরা সুষ্ঠু নির্বাচন করতে চাইলে তারা চাপ দিবে কেনো?’ ২৮ অক্টোবর জনমনে যে আতঙ্ক আছে, তা কেটে যাবে বলেও সাংবাদিকদের জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম