ঢাকা ১০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে শিশু ইরা মনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড চেকপোস্টের সামনেই ডাকাতি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট: জাপান যাওয়া হলো না প্রবাসী দম্পতির মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড কিশোরগঞ্জে থানা হাজতে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম ও উপসর্গে মৃত্যু সাড়ে ৭ শ ছুঁইছুঁই পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি, আসছে বড় পরিবর্তন বাঁশখালীতে পানিবন্দি আট মাসের শিশুকে পাতিলে করে উদ্ধার দেশে যুক্ত হলো আরও ৩ নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী

সুদান থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা হলেন ১৩৫ বাংলাদেশি

#

নিজস্ব প্রতিবেদক

০৭ মে, ২০২৩,  1:50 PM

news image

সংঘাতময় সুদানে আটকেপড়া ৬৭৫ বাংলাদেশির মধ্যে ১৩৫ জন জেদ্দার উদ্দেশ্যে রওনা হয়েছেন। পোর্ট সুদান থেকে লোহিত সাগর অতিক্রম করে জেদ্দা বন্দরে পৌঁছাতে জাহাজ না পাওয়ায় তাদের ফ্লাইটে করে জেদ্দায় নেওয়া হচ্ছে। এ তথ্য নিশ্চিত করেছেন জেদ্দার বাংলাদেশ মিশনের এক কর্মকর্তা। তবে আটকেপড়া অন্যদের কীভাবে নেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এর আগে, গত বুধবার সুদানের রাজধানী খার্তুম থেকে ১৩টি বাসে আটকে পড়া ৬৭৫ জন বাংলাদেশি পোর্ট সুদানে পৌঁছায়। ট্রাভেল পারমিট ইস্যু ও জাহাজের শিডিউল পেতে দেরি হওয়ায় তারা জেদ্দায় পৌঁছাতে পারছিলেন না। পরে জাহাজ না পাওয়ায় ফ্লাইটে রোববার (৭ মে) সকালে ১৩৫ জনকে জেদ্দায় নেওয়া হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সুদানপ্রবাসীরা যেদিন জেদ্দা পৌঁছাবেন, সেদিন থেকেই বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তাঁদের ঢাকায় ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে। পূর্ব আফ্রিকার দেশ সুদানে গত ১৫ এপ্রিল থেকে দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। দুই সপ্তাহের বেশি সময় ধরে এ সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করেছে। সংঘর্ষে এ পর্যন্ত চার শতাধিক মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে বেসামরিক লোকজন ছাড়াও জাতিসংঘ কর্মী, মিসরের সহকারী প্রতিরক্ষা উপদেষ্টাও রয়েছেন। সুদানে প্রায় ১ হাজার ৫০০ বাংলাদেশি রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৭০০ বাংলাদেশি দেশে ফেরত আসার জন্য নিবন্ধন করেছেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম