ঢাকা ১০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে শিশু ইরা মনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড চেকপোস্টের সামনেই ডাকাতি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট: জাপান যাওয়া হলো না প্রবাসী দম্পতির মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড কিশোরগঞ্জে থানা হাজতে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম ও উপসর্গে মৃত্যু সাড়ে ৭ শ ছুঁইছুঁই পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি, আসছে বড় পরিবর্তন বাঁশখালীতে পানিবন্দি আট মাসের শিশুকে পাতিলে করে উদ্ধার দেশে যুক্ত হলো আরও ৩ নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী

জানা গেল কবে কমবে তাপমাত্রা

#

নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল, ২০২৪,  3:15 PM

news image

বুধবার (১ মে) রাত থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। আর ৪-৫ মে থেকে সারাদেশে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশে চলমান তাপপ্রবাহ বুধবার রাত থেকে কমতে শুরু করবে। পরদিন দেশের পূর্বাঞ্চলে বৃষ্টি হতে পারে। সেদিনই কমবে সারাদেশে তাপপ্রবাহ। যা অব্যাহত থাকতে পারে ১০ মে পর্যন্ত। আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান, ৪ ও ৫ মে সারাদেশে বিভিন্ন জায়গায় টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তখন তাপমাত্রা সহনীয় পর্যায়ে নামবে এমনই পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। তবে খুলনা-রাজশাহীতে হিটওয়েভ কমতে কিছুটা সময় লাগবে। বিশেষ কোনো জেলায় দরকার হলে হিট অ্যালার্ট জারি করা হবে। আজ রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। যা আরও বেশি অনুভূত হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম