সংবাদ শিরোনাম
কার্শিয়াংয়ে বাংলাদেশি পর্যটকের মৃত্যু
১৫ মে, ২০২৪, 2:02 PM
NL24 News
১৫ মে, ২০২৪, 2:02 PM
কার্শিয়াংয়ে বাংলাদেশি পর্যটকের মৃত্যু
ভারতের দার্জিলিংয়ে যাওয়া পথে কার্শিয়াংয়ের কাছে বাংলাদেশি এক পর্যটকের মৃত্যু হয়েছে। কার্শিয়াং হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। ৬৫ বছর বয়সী ওই পর্যটকের নাম এস কে আজিজুল হক। জানা যায় নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে দার্জিলিং যাওয়ার জন্য একটি গাড়ি ভাড়া করেছিলেন তিনি এবং তার সঙ্গে ছিল আরো এক ব্যক্তি। তাদের বহনকারী গাড়ি কার্শিয়াংয়ের কাছে পৌঁছালে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাকে কার্শিয়াং হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
সম্পর্কিত