ফ্রান্সের বিপক্ষে মহারণের আগে বড় ধাক্কা মরক্কোর
স্পোর্টস ডেস্ক
০৯ জুলাই, ২০২৬, 11:08 AM
স্পোর্টস ডেস্ক
০৯ জুলাই, ২০২৬, 11:08 AM
ফ্রান্সের বিপক্ষে মহারণের আগে বড় ধাক্কা মরক্কোর
কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনালে উঠেছিল মরক্কো। চার বছর পর ২০২৬ বিশ্বকাপেও সেই দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে আফ্রিকার প্রতিনিধিরা। ভাগ্যের পরিহাস, এবারও শেষ চারের টিকিটের লড়াইয়ে তাদের সামনে সেই ফ্রান্স-যাদের কাছে হেরেই আগের আসরের স্বপ্নভঙ্গ হয়েছিল। তবে প্রতিশোধের এই মহারণের আগে বড় ধাক্কা খেল অ্যাটলাস লায়নরা। চোটের কারণে ছিটকে গেছেন দলের অন্যতম ফর্মে থাকা মিডফিল্ডার ইসমায়েল সাইবারি। কানাডার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাত্র ২২ মিনিটেই মাঠ ছাড়তে হয়েছিল সাইবারিকে। সেই চোট কাটিয়ে উঠতে না পারায় ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচেও তাকে পাচ্ছে না মরক্কো। বিষয়টি নিশ্চিত করেছেন দলের কোচ মোহামেদ উয়াহবি। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ২টায় বোস্টনের স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
কোয়ার্টার ফাইনালের মতো বড় মঞ্চ, সেখানে আবার গত আসরে বিদায় করে দেওয়া কিলিয়ান এমবাপের দল প্রতিপক্ষ। যারা চলতি বিশ্বকাপেও উড়ন্ত ফর্মে আছে। বিশ্বকাপের অন্যতম ফেভারিট ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে নিয়ে মরক্কোর কোচ উয়াহবি বলেন, ‘সে এখনও প্রস্তুত নয়, তবে এখনই তার বিশ্বকাপ আসর শেষ হয়ে যায়নি।’
গ্রুপপর্বে মরক্কোর তিন ম্যাচেই গোল করেছিলেন বিশ্বকাপ শেষে বায়ার্ন মিউনিখে যোগ দিতে যাওয়া এই তারকা। শেষ ৩২–এ নেদারল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে জয়সূচক শেষ শটটা সাইবারি নিয়েছিলেন। সফল স্পটকিকের পর মেতেছিলেন বিজয়োল্লাসে। এদিকে, ফ্রান্স ম্যাচের প্রস্তুতিতে কোনো চমক থাকছে না বলে জানিয়েছেন মরক্কোর কোচ, ‘ম্যাচের প্রস্তুতির ক্ষেত্রে কোনো চমক বা গোপন কৌশল থাকছে না। আমার লুকানোর কিছু নেই। আমি চমক পছন্দ করি না, আর যারা আমাদের খেলা বিশ্লেষণ করেছেন, তারা জানেন যে আমরা ঠিক কীভাবে খেলতে চাই সে বিষয়ে আমাদের ধারণা একদম পরিষ্কার।
যে কোনো দলের মোকাবিলায় নিজেদের সামর্থ্য ও আত্মবিশ্বাস থাকার কথা জানিয়ে উয়াহবি বলেন, ‘অবশ্যই বল নিজেদের দখলে থাকা অবস্থায় প্রতিপক্ষকে চাপে ফেলাই হবে মূল বিষয়, তবে তা কেবল উইং বা প্রান্ত দিয়ে করলেই হবে না। বল পায়ে রেখে আমাদের ধৈর্য ধরতে হবে এবং খুঁজে বের করতে হবে কখন আমরা প্রান্ত কিংবা মাঝমাঠ দিয়ে আক্রমণে উঠতে পারি। আমরা প্রমাণ করেছি যেকোনো দলকে বিপদে ফেলার সক্ষমতা আমাদের আছে এবং সেটাই আমাদের লক্ষ্য। তবে আমি খুব বেশি বিস্তারিত আলোচনায় যাব না।’
৪ বছর আগে বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোকে হারিয়ে ফ্রান্স ফাইনালে উঠেছিল। সবকিছুই আগের মতো হবে না দাবি করে উয়াহবি বলেন, ‘প্রতিটি ম্যাচ ভিন্ন, নিজস্ব প্রেক্ষাপট ও ইতিহাস আছে। এ ছাড়া সব ২০২২ সালের মতো একই হবে না। গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ভিন্ন একটি দল আছে। চার বছর আগের চেয়ে ভিন্ন ফ্রান্স দলেরও মোকাবিলা করতে যাচ্ছি। উভয় দলই আগের চেয়ে তুলনামূলক ভালো, কারণ আমাদের দুটি দেশের নিজস্ব ফেডারেশন বেশ ভালো কাজ করছে।’
শেষ আটে জায়গা করে নেওয়ায় তার দল অনেক বড় সাফল্য পেয়েছে- সাংবাদিকদের এমন মন্তব্যের জবাবে ওয়াহবি দ্বিমত পোষণ করে বলেন, আমি সবসময়ই বলি যে টুর্নামেন্ট শেষেই আমরা সামগ্রিক পরিস্থিতির মূল্যায়ন করব। যারা বলবে “বাহ, আপনারা তো এখন পর্যন্ত দারুণ খেলেছেন।