ঢাকা ১০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে শিশু ইরা মনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড চেকপোস্টের সামনেই ডাকাতি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট: জাপান যাওয়া হলো না প্রবাসী দম্পতির মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড কিশোরগঞ্জে থানা হাজতে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম ও উপসর্গে মৃত্যু সাড়ে ৭ শ ছুঁইছুঁই পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি, আসছে বড় পরিবর্তন বাঁশখালীতে পানিবন্দি আট মাসের শিশুকে পাতিলে করে উদ্ধার দেশে যুক্ত হলো আরও ৩ নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী

ইসরাইলি জাহাজে ড্রোন হামলা করেছে ইরান: যুক্তরাষ্ট্র

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ নভেম্বর, ২০২২,  10:40 AM

news image

ওমানের পানিসীমায় ইসরাইলি মালিকাধীন একটি তেলবাহী জাহাজে ইরান ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজে বুধবার দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এ দাবি করেন। তিনি বলেন, এমভি প্যাসিফিক জিরকন নামে ইসরাইলি জাহাজটিতে মঙ্গলবার ড্রোন হামলা চালায় ইরান। খবর সিএনএন ও আল-আরাবিয়ার। জাহাজটি আফ্রিকার দেশ লাইবেরিয়ার পতাকাবাহী ছিল।মঙ্গলবার ভোরে ওমান উপকূলের কাছে ওই তেলের জাহাজে হামলা হয়েছে। ইহুদিবাদী ইসরাইলের এক ব্যবসায়ী ও ধনকুবের জাহাজটির মালিক।ড্রোন হামলায় হতাহতের কোন তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের আগেই ইসরাইল দাবি করে আসছে, ইরান আত্মাঘাতী ড্রোন দিয়ে এ হামলা চালিয়েছে। তবে, এ ব্যাপারে ইরানের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নৌবাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট একটি ব্রিটিশ সামরিক সংস্থা জানিয়েছে, এ বিষয়ে যুক্তরাজ্য অবহিত আছে এবং এ ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম