ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন এপ্রিল মাসের এলপিজির নতুন দাম ঘোষণা কাল টাকা ছাপাতে চায় না সরকার: অর্থমন্ত্রী শ্যামপুরে স্টিল মিলের বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮ ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশের ৬টি জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান মামলাজট নিরসনে মিথ্যা মামলা দায়েরের প্রবণতা বন্ধ করতে হবে: অ্যাটর্নি জেনারেল

‘শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন, বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত করেছেন

#

নিজস্ব প্রতিবেদক

২৭ ডিসেম্বর, ২০২৩,  11:40 AM

news image

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ২০৪১ সালের মধ্যে  উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। আজ বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন, বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত করেছেন। দেশ অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এখন নিজের পায়ে দাঁড়িয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু তৈরি করেছে। বাংলাদেশ সারাবিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে।’ ড. আব্দুর রাজ্জাক আরও  বলেন, ‘আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে দেশ অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হবে।’ অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও  দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত রয়েছেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের নির্বাচনি ইশতেহার-২০২৪ ঘোষণা করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম