ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল শাহজালালে ৮১ লিটার বিদেশি মদ জব্দ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১ সেঞ্চুরির আনন্দের পরই দুঃসংবাদ গ্রেভসের

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৯, ডিবির জ্যাকেট ও হ্যান্ডকাফ উদ্ধার

#

১৬ জুলাই, ২০২৬,  4:14 AM

news image

ফয়জুল ইসলামঃ সাভারের আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের কথিত সরদারসহ ৯ ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় একটি নোহা মাইক্রোবাস এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাম বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে মঙ্গলবার রাত ৯ টা ৫ মিনিটে আশুলিয়ার নবীনগরে জাতীয় স্মৃতিসৌধের সামনে জয় রেস্তোরাঁর পার্কিং এলাকা থেকে অভিযান চালিয়ে ৯ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার পূর্ব দেলুয়া গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ শামীম রেজা (৩০), একই জেলার চৌহালী থানার শৈলজানা গ্রামের মৃত মোকশেদ বেপারীর ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন (৫০), বগুড়া জেলার শেরপুর থানার সদর হাসড়া গ্রামের রজিব হোসেনের ছেলে মোঃ রাশেদ (৩৮), বরিশাল জেলার উজিরপুর থানার কাজীরা গ্রামের সাহেব আলী শেখের ছেলে পলাশ শেখ ওরফে আপন ওরফে আফজাল (৩৮), পাবনা জেলার সদর থানার বলরামপুর গ্রামের মোঃ জয়নালের ছেলে মোঃ কামাল হোসেন (৪৫), নড়াইল জেলার কালিয়া থানার রড়নল গ্রামের মৃত আঃ হালিমের ছেলে মোঃ সোহাগ ওরফে আব্দুল্লাহ (৪২), ঢাকা জেলার সাভার কাতলাপুর গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে মোঃ কামরুল হোসেন (৫৪), কুষ্টিয়া জেলার মিরপুর থানার সদরপুর গ্রামের মৃত সানোয়ার হোসেনের ছেলে মোঃ মনিরুল ইসলাম (৪০) এবং নরসিংদী জেলার বেলাবো থানার ছলাবাদ গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে মোঃ রাসেল (৩৫)। এদের মধ্যে গ্রেপ্তার শামীমের বিরুদ্ধে দুটি ডাকাতির মামলা, জাহাঙ্গীরের বিরুদ্ধে পাঁচটি ডাকাতির মামলা, রাশেদের বিরুদ্ধে চারটি ডাকাতিসহ মোট সাতটি মামলা, পলাশ শেখের বিরুদ্ধে পাঁচটি ডাকাতিসহ মোট ছয়টি মামলা, কামালের বিরুদ্ধে দুটি মামলা, সোহাগের বিরুদ্ধে মাদক, ডাকাতির প্রস্তুতি ও ছিনতাইয়ের অভিযোগে মোট চারটি এবং কামরুলের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি মামলা রয়েছে। ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি নীল রঙের নোহা মাইক্রোবাস, ‘ডিবি’ লেখা তিনটি জ্যাকেট, একটি হ্যান্ডকাফ, দুটি খেলনা পিস্তল, দুটি ইলেকট্রিক শক ডিভাইস, তিনটি স্টিলের সুইচ গিয়ার ছুরি এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দেশের বিভিন্ন এলাকায় ডিবি ও র‌্যাব সদস্য পরিচয়ে ডাকাতির কথা স্বীকার করেছেন। ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, “চক্রটির সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কসহ আশপাশের বিভিন্ন এলাকায় ডাকাতি করত। তাদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে আরও একটি মামলা দায়ের করে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে ডিবি পুলিশের এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম