ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

সৌরভের চোখে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট

#

স্পোর্টস ডেস্ক

১৯ আগস্ট, ২০২৩,  12:45 PM

news image

আগামী ৫ অক্টোবর থেকে মাঠে গড়াবে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ। তবে এরই মধ্যে দামামা বাজতে শুরু করেছে বৈশ্বিক এই টুর্নামেন্টের। আর সময়ের হিসেবে খুব বেশি দিন বাকি নেই বিশ্বকাপের। সীমিত ওভারের এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সুপার ফোরে জায়গা করে নেবে পয়েন্ট তালিকার প্রথম ৪ দল। যদিও এ নিয়ে এখন থেকেই শুরু হয়েছে নানান সমীকরণ। কার হাতে উঠতে যাচ্ছে, এবারকার শিরোপা! শুধু শিরোপার ভবিষ্যদ্বাণীই না। সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেটশিকারি, সেমিফাইনালিস্ট, ফাইনালিস্ট নিয়েও ভবিষ্যদ্বাণী চলছে। সমীকরণ মেলানোর তালিকায় প্রতিবারই ক্রিকেটবোদ্ধা, বিশ্লেষকদের পাশাপাশি নাম লেখান সাবেক ক্রিকেটাররা। ভারতের মাটিতে বিশ্বকাপ নিয়ে সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও ভবিষ্যদ্বাণী করেছেন। অংশগ্রহণকারী ১০ দলের বর্তমান পারফরম্যান্স, গেম প্ল্যান ও অভিজ্ঞতার বিচারে সেমিফাইনালিস্ট ৪ দলকে বাছাই করেছেন তিনি। একই সঙ্গে নিউজিল্যান্ডকেও ছেড়ে দিচ্ছেন না প্রিন্স অব ক্যালকাটা। ২০০৩ বিশ্বকাপের রানার্স-আপ দলের অধিনায়কের বিবেচনায় চার সেমিফাইনালিস্ট হলো- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও পাকিস্তান। তবে এই তালিকায় শীর্ষ পাঁচ দলের মধ্যে গতবারের রানার্স-আপ নিউজিল্যান্ডকেও রেখেছেন সৌরভ। তার ভাষ্যমতে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান যেতে পারে শেষ চারে। নিউজিল্যান্ডকে বাদ দিলেও হবে না। নিউজিল্যান্ড সব সময়ই দারুণ খেলেছে। দক্ষিণ আফ্রিকাও দারুণ দল। আমায় যদি সেরা পাঁচ দল বাছতে বলা হয়; তা হলে আমি বলব, অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, পাকিস্তান আর নিউজিল্যান্ড। এদিকে গত বিশ্বকাপের মতো এবারও ভারতের চিন্তার কারণ চার নম্বর ব্যাটার। শ্রেয়াস আইয়ার ও কেএল রাহুলের চোটই এই চিন্তার মূল কারণ। তবে এই সমস্যার সমাধানও দিয়েছেন ম্যান ইন ব্লুদের সাবেক এই অধিনায়ক। তার মতে, উদীয়মান তিলক ভার্মাকে চার নম্বরের জন্য বাছাই করা উচিত। সৌরভের ভাষায়, তিলক, আপনার দলের চার নম্বর ব্যাটসম্যান হিসেবে খেলতে পারবে। যদিও তার বেশি অভিজ্ঞতা নেই। কিন্তু এটা কোনো প্রভাব ফেলবে না। আপনাকে অভিজ্ঞতা ও তরুণদের মধ্যে ভারসাম্য আনতে হবে। তিলক ক্রিজে গিয়ে ডর-ভয়হীন ক্রিকেট খেলতে পারবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম