ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী
নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর, ২০২৬, 4:42 PM
নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর, ২০২৬, 4:42 PM
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (২৯ নভেম্বর) সারা দেশে নৈরাজ্যের প্রতিবাদে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত মিছিল পূর্ব সমাবেশে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে এ দেশের মানুষের লড়াই আজও অব্যাহত রয়েছে। আর আধিপত্যবাদের হাতিয়ার ছিলেন পলাতক শেখ হাসিনা।
ভারত অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না বলে দাবি করলেও, চাণক্যনীতির কৌশল অনুসরণ করে বাংলাদেশকে করদরাজ্যে পরিণত করার চেষ্টা দিল্লির সবসময়ই অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
পাকিস্তানি শাসন থেকে মুক্ত হওয়ার পরপরই বাংলাদেশকে করদরাজ্যে পরিণত করার লক্ষ্যে দিল্লির আধিপত্য বিস্তারের চেষ্টা শুরু হয়-এ কথা জানিয়ে রিজভী আরও বলেন, পিন্ডির শাসন থেকে মুক্ত হওয়ার পরপরই বাংলাদেশকে করদরাজ্যে পরিণত করতে দিল্লির থাবা শুরু হয়।