ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

নটিংহামের কাছে হেরে প্রিমিয়ার লিগে চেলসির হারের হ্যাটট্রিক

#

স্পোর্টস ডেস্ক

২৮ নভেম্বর, ২০২৬,  11:18 AM

news image

ইগর জেসুসের দারুণ ভলি এবং মরগ্যান গিবস-হোয়াইটের জোড়া গোলে ধুঁকতে থাকা চেলসিকে ৩-২ গোলে হারিয়েছে নটিংহ্যাম ফরেস্ট। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে পরাজয়ের তিক্ত স্বাদ পেল চেলসি।


শুক্রবার রাতে নটিংহাম ফরেস্টের বিপক্ষে হেরেছে ব্লুজরা। সব প্রতিযোগিতা মিলিয়ে ছয় ম্যাচে এটি পঞ্চম হার শাবি আলোনসোর দলের।


সিটি গ্রাউন্ডে চেলসির বিপক্ষে নটিংহামের জয় ৩-২ ব্যবধানে। ১৯৯৭ সালের পর এই প্রথম ঘরের মাঠে চেলসিকে হারাল নটিংহাম শহরের ক্লাবটি।


গত সপ্তাহে লিডসের কাছে নিজেদের মাঠে ৪-১ গোলে হারের পর একাদশে পরিবর্তন এনেছিলেন চেলসি কোচ শাবি আলোনসো। লেভি কোলউইলকে বাদ দিয়ে মাঝমাঠের মইসেস কাইসেদোকে রক্ষণে খেলান তিনি। তবে সেই কৌশল খুব একটা কাজে দেয়নি।


ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় নটিংহাম। ডান দিক থেকে আসা ড্যানিয়েল মুনোজের ক্রসে দারুণ এক ভলিতে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ইগর জেসুস। ১৫ গজ দূর থেকে নেওয়া তার শট ঝাঁপিয়েও ঠেকাতে পারেননি গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ।


প্রথমার্ধে লক্ষ্যে কোনো শটই নিতে পারেনি চেলসি। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকেরা। সাবেক চেলসি স্ট্রাইকার লিয়াম ডেলাপকে ওয়েসলি ফোফানা ফাউল করলে পেনাল্টি পায় নটিংহাম। স্পট কিক থেকে গোল করেন মর্গান গিবস-হোয়াইট।


ম্যাচের ৫৪তম মিনিটে ব্যবধান কমায় চেলসি। পেদ্রো নেতোর শট থেকে ফিরতি বল পেয়ে গোল করেন বদলি নামা এমানুয়েল এমেঘা। ৭২তম মিনিটে আবার দুই গোলের ব্যবধান গড়ে ফরেস্ট। জাভের শ্লাগারের মাপা পাস ধরে মার্তিনেজকে পরাস্ত করেন গিবস-হোয়াইট।


৮৯তম মিনিটে নেতোর ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করে ম্যাচে উত্তেজনা ফেরান এমেঘা। তবে শেষ পর্যন্ত জয় ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে নটিংহাম।


এই জয়ে পয়েন্ট টেবিলের ১৭তম স্থান থেকে ১৪ নম্বরে উঠে এসেছে ফরেস্ট। ১২ ম্যাচে ১২ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানেই রয়েছে চেলসি।


ম্যাচে চেলসির রক্ষণও ছিল নড়বড়ে। প্রিমিয়ার লিগে প্রথম ১২ ম্যাচে ২৩ গোল হজম করেছে তারা, ২০১৫-১৬ মৌসুমের পর একই সময়ে যা তাদের সর্বোচ্চ। শেষ দুই ম্যাচেই প্রতিপক্ষের কাছে সাত গোল হজম করেছে শাবি আলোনসোর দল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম