ঢাকা ৩০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

ঘরের মাঠে ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত ম্যানইউ

#

স্পোর্টস ডেস্ক

২৯ নভেম্বর, ২০২৬,  11:00 AM

news image

ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্দশার শেষ কোথায় সেই উত্তর হয়তো জানা নেই কারও। কোচ বদলেও ফায়দা হলো না কোনো। নিজেদের ঘরের মাঠেই ব্রেন্টফোর্ডের বিপক্ষে হেরে গেল ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটি।


ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার রাতের ম্যাচে ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রেন্টফোর্ড। দলের পক্ষে প্রথমার্ধে একাধিক গোল করেছেন ক্যালাম উইলসন। ম্যাচের শেষ দিকে একটি করে গোল করেছেন ক্রিস্টফার আজার ও কেভিন শেড।


ইংলিশ প্রিমিয়ার লিগে এ নিয়ে টনা তিন ম্যাচে চারটি করে গোল হজম করল ইউনাইটেড। ১৯৬১ সালের পর এই প্রথম এমন অভিজ্ঞতা হলো লিগের সফলতম ক্লাবটির।


অন্য দিকে ইউনাইটেডের মাঠে ৮৯ বছর পর জয়ের দেখা পেল ব্রেন্টফোর্ড। ১৯৩৭ সালের পর থেকে ওল্ড ট্র্যাফোর্ডে খেলা আট ম্যাচের সবকটি হেরে যায় তারা। 


লিগে এ নিয়ে টানা দশ ম্যাচ ধরে জয় নেই ইউনাইটেডের। সব মিলিয়ে ১২ ম্যাচে স্রেফ ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৯ নম্বরে তারা। সবার নিচে থাকা ক্রিস্টার প্যালেসের চেয়ে মাত্র এক পয়েন্ট বেশি তাদের।


ইউনাইটেডকে হারিয়ে ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে উঠে গেছে ব্রেন্টফোর্ড। অথচ ম্যাচ জুড়ে আক্রমণের হিসেবে এগিয়েই ছিল রেড ডেভিলরা। পুরো ম্যাচে প্রায় ৬০ শতাংশ সময় বলের দখল নিজেদের কাছে রেখে গোলের জন্য ২৪টি শট করে তারা। এর মধ্যে ৬টি ছিল লক্ষ্য বরাবর। কিন্তু একটিতেও কাজের কাজ হয়নি।


বিপরীতে ১২ শটের ৫টি লক্ষ্যে রেখেই বড় জয় আদায় করে নিয়েছে ব্রেন্টফোর্ড। ম্যাচের ১৯ মিনিটে ব্রেন্টফোর্ডের প্রথম গোল করেন উইলসন। ঘড়ির কাঁটা ত্রিশ মিনিট পেরোনোর পর স্কোরলাইন ২-০ করেন তিনি। পরে লম্বা সময় আর মেলেনি গোলের দেখা।


একদম শেষ দিকে গিয়ে ৮২ মিনিটে ব্যবধান বাড়ান আজার। আর অতিরিক্ত যোগ করা সময়ের প্রথম মিনিটে শেডের গোলে নিশ্চিত হয় ব্রেন্টফোর্ডের বড় জয়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম