ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

সেমিতে যাওয়ার পথ কঠিন, মেনে নিলেন বাটলার

#

স্পোর্টস ডেস্ক

২৩ অক্টোবর, ২০২৩,  4:49 PM

news image

বিশ্বকাপের সম্ভাব্য সেমিফাইনালিস্টদের মধ্যে এক বা দুইয়ে ছিল ইংল্যান্ডের নাম। সকল ক্রিকেট পণ্ডিতদের তালিকায় ছিলেন জস বাটলাররা‌। কিন্তু চার রাউন্ডের শেষে গতবারের চ্যাম্পিয়নদের শেষ চারে যাওয়ার পথ অত্যন্ত কঠিন হয়ে গেছে।  অভিষেক ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারের পর দক্ষিণ আফ্রিকার কাছে ২২৯ রানে বিশাল হার। এমন লজ্জার হারের পর বাটলার মেনে নিয়েছেন, তারা নিজেরাই সেমিফাইনালের পথ কঠিন করে দিয়েছেন। চারটির মধ্যে তিন ম্যাচ হেরেছে ইংল্যান্ড। টেবিলের ৯ নম্বরে রয়েছে থ্রি লায়ন্স। সেমির আশা টিকিয়ে রাখতে হলে লিগের বাকি ম্যাচগুলো জিততেই হবে। যা খুবই কঠিন।  বাটলার বলেন, আমাদের পরিস্থিতি খুবই কঠিন। এটা মানতে হবেই। এমন অবস্থা হতে পারে কখনও ভাবিনি। তবে আমাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। রিসি টপলের চোট যে তাদের পরিকল্পনা ভেস্তে দিয়েছে সেটা মেনে নিলেন তিনি। ইংল্যান্ডের আরও পাঁচটি ম্যাচ বাকি আছে। আশা জিইয়ে রাখতে বাকি ম্যাচগুলো জিততেই হবে ইংল্যান্ডের। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম