ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

সেঞ্চুরির পর র‍্যাঙ্কিংয়ে এগিয়ে মাহমুদুল্লাহ

#

স্পোর্টস ডেস্ক

২৬ অক্টোবর, ২০২৩,  10:58 AM

news image

ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপে সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাহমুদুল্লাহ রিয়াদের অবিশ্বাস্য সেঞ্চুরির পরও হার এড়াতে পারেনি বাংলাদেশ। প্রোটিয়াদের দেওয়া ৩৮৩ রানের বিশাল টার্গেট তাড়ায় টাইগাররা অলআউট হয়ে যায় ২৩৩ রানে। এতে ১৪৯ রানের হার নিয়ে মাঠ ছাড়ে সাকিব বাহিনী। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনবদ্য সেঞ্চুরি করার পর সুখবর পেয়েছেন সাইলেন্ট কিলার রিয়াদ। আইসিসির সবশেষ হালনাগাদকৃত ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তার। সেঞ্চুরির পর মাহমুদুল্লাহ র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে এসেছেন ৫২ নম্বরে। ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিয়ে বাবর আজম ও শুভমান গিলের লড়াইটা বেশ জমে উঠেছে। বাবরকে টপকে যেতে গিলের প্রয়োজন মাত্র ৭টি রেটিং পয়েন্ট। এদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর ক্যারিয়ার–সেরা অবস্থানে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার ব্যাটসম্যান হাইনরিখ ক্লাসেন। এখন তিনি উঠে এসেছেন ক্যারিয়ার–সেরা চতুর্থ স্থানে। ইংল্যান্ডের সঙ্গে ৬৭ বলে ১০৯ রানের পর বাংলাদেশের বিপক্ষে ৯০ রান করে সাত ধাপ এগিয়েছেন তিনি। ক্লাসেনের ঠিক ওপরে আছেন কুইন্টন ডি কক। বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকান ওপেনার এখন পর্যন্ত বিশ্বকাপে ৫ ইনিংসখেলে করেছেন ৩টি সেঞ্চুরি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম