ঢাকা ১৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ছে ঢাকা-আরিচা মহাসড়কের বর্জ্যের ভাগাড় জনগনের সেবা করে আমরা মন জয় করবো, জনগনের পাশে দাঁড়াবো : আমান উল্লাহ আমান বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী সিলেট সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি যুবক নিহত গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩ ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা বিশেষ মহলের স্বার্থে আমাকে গ্রেফতার করা হয়েছিল: পরীমণি সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

সিঙ্গাপুরে বসে আন্দোলনের নীলনকশা আঁকছে বিএনপি: কামরুল ইসলাম

#

নিজস্ব প্রতিবেদক

৩০ আগস্ট, ২০২৩,  12:32 PM

news image

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আন্দোলন বেগবান করার নামে সন্ত্রাস আর সহিংসতার দিকে যাচ্ছে বিএনপি। সিঙ্গাপুরে বসে পরবর্তী আন্দোলনের নীলনকশা আঁকছে তারা। বুধবার (৩০ আগস্ট) কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী যুবলীগ আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কামরুল ইসলাম। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, নির্বাচন যথাসময়ে হবে, নির্বাচন বানচাল করার শক্তি কারও নেই। আন্দোলন বেগবান করার নামে সন্ত্রাস আর সহিংসতার দিকে যাচ্ছে বিএনপি। বিএনপির চূড়ান্ত আন্দোলন যদি জঙ্গি কায়দায় হয় তাহলে কঠোর হস্তে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। কামরুল ইসলাম বলেন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার নেই; সংবিধানের বাইরে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না, কথা পরিষ্কার। নির্বাচন যথাসময়ে হবে। আর নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন শেখ হাসিনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম