ঢাকা ০৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গাসহ ৯ জনের মৃত্যু পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্টে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন গোপালগঞ্জে গাছচাপায় একজনের মৃত্যু ১৪ হটস্পটে ঝুঁকি বাড়াচ্ছে ডেঙ্গু ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় ফোন কূটনীতি বীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২ নতুন দায়িত্ব পেলেন বাণিজ্য, জ্বালানি ও আইনমন্ত্রী গোল করতে পারাটা ‘সৃষ্টিকর্তার উপহার’: হালান্ড

সাজা শেষে ১২ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ জুলাই, ২০২৪,  11:09 AM

news image

বিভিন্ন সময় আটক হওয়া বাংলাদেশিসহ ১৯১ বন্দিকে সাজা শেষে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। দেশটির জোহর রাজ্যের অভিবাসন বিভাগ এ তথ্য জানিয়েছে। সেই সঙ্গে তারা যেন ফের মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে সেজন্য তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। রাজ্যের অভিবাসন বিভাগ ৫ জুলাই এক বিবৃতিতে জানায়, পেকান নেনাস অভিবাসন বিভাগের বন্দিশিবির থেকে ২ ও ৪ জুলাই পর্যন্ত সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর এবং স্টুলাং লাউট ফেরি টার্মিনালের মাধ্যমে ৯৫ জন ইন্দোনেশিয়ান, ৮৪ জন মিয়ানমারের এবং ১২ বাংলাদেশি বন্দিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। মালয়েশিয়ার অভিবাসন আইন এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর পাশাপাশি অন্যান্য অ্যানফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে তাদের নিজ নিজ জাতীয় দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর আকাশ ও স্থলপথে নিজ খরচে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম