ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত যে দোয়া আল্লাহর খুব প্রিয় সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়ে যা বললেন ট্রাম্প কঙ্গোর ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাব, নিহত ২ হাজার ৩২৫ ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা এবার সত্যিই থামছেন রোনালদো পাকিস্তানে জনপ্রিয় টিকটক তারকাকে গুলি করে হত্যা জিম্বাবুয়েতে ফেরি ডুবিতে নিহত বেড়ে ৮৪ বার্সেলোনায় যোগ দিচ্ছেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রি ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় নতুন বিপদ, বাড়ছে আফটারশকের শঙ্কা

শুরুতেই ৪ উইকেট হারিয়ে চাপে নিউজিল্যান্ড

#

স্পোর্টস ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০২৩,  12:40 PM

news image

কখনও নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি জিততে না পারা বাংলাদেশ এবার ইতিহাস বদলাতে মরিয়া। তৃতীয় ওয়ানডেতে দাপুটে জয়ে বেশ আত্নবিশ্বাসী সফরকারীরা। আজ নেপিয়ারে বল হাতে দারুণ শুরু করেছে বাংলাদেশ। দলীয় ২০ রানের মাথায় ফিরিয়েছে নিউজিল্যান্ডের ৪ ব্যাটারকে। আজ বুধবার (২৭ ডিসেম্বর) নেপিয়ারের ম্যাকলিন পার্কে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম ওভারেই কিউই শিবিরে আঘাত হানেন স্পিনার শেখ মেহেদি। ইনিংসের চতুর্থ বলে টিম সেইফার্টকে বোল্ড আউট করে সাজঘরে ফেরান মেহেদি। চার বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। এর পরের ওভারেই আক্রমণে আসেন পেসার শরিফুল ইসলাম। নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই ফিন অ্যালেনকে ফেরান এই পেসার। এক বল পরেই এলবিডব্লিউর ফাঁদে পড়েন গ্লেন ফিলিপস। সবমিলিয়ে মাত্র এক রানে তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছে নিউজিল্যান্ড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম