ঢাকা ০১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাবি স্টেশনে আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোরেলের স্টপেজ নতুন ৩ উপজেলা ও এক থানার অনুমোদন সাতক্ষীরা কালিগঞ্জে মাছের ঘেরের পাশে যুবকের মরদেহ উদ্ধার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে : নাহিদ ক্রিপ্টো ব্যবসা থেকে ১ বছরে ট্রাম্পের আয় শতকোটি ডলার মেক্সিকোয় ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প তথ্যপ্রযুক্তির যুগে সাইবার নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি ২০২৭ সালের হজের নিবন্ধন শুরু সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টির আভাস

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘ডানা’: উপকূলে আঘাত হানতে পারে প্রবল বেগে

#

নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর, ২০২৪,  2:11 PM

news image

পূর্বাভাসের চেয়ে বেশি শক্তি নিয়ে উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ডানা’। বাতাসের গতি ছাড়াতে পারে ঘণ্টায় ১৫০ কিলোমিটার। ভারতীয় আবহাওয়া দপ্তরের মঙ্গলবার (২২ অক্টোবর) সকালের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমানার কাছে কোনো জায়গায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ডানার কেন্দ্রটি। ২৪ বা ২৫ অক্টোবর সকালে ঝড়টি ভূভাগে প্রবেশ করতে পারে। সমুদ্রে দীর্ঘ সময় থাকায় ঝড়টি প্রাথমিক পূর্বাভাসের থেকে বেশি শক্তিশালী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঝড়ের কেন্দ্রে বাতাসের গতি ছুঁতে পারে ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার।

সেটি হলে বৃহস্পতিবার দুপুরের পর থেকেই শুরু হবে বাতাসের দাপট। আর রাত যত বাড়বে, তত বাড়বে ঝড়ের তাণ্ডব। শুধু তাই নয়, ঝড়ের শক্তিশালী দিকটি পশ্চিমবঙ্গের দিকে থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে উপকূলবর্তী সব জেলা ও তার লাগোয়া জেলাগুলোতে ঘণ্টায় ১২০ কিমি বা তার বেশি বেগে হাওয়া বইতে পারে। এই ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টিও চলতে পারে। বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া দপ্তর। ওই দিন ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা ও উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণবঙ্গের সব জেলায় জারি থাকবে হলুদ সতর্কতা। বৃহস্পতিবার হলুদ সতর্কতা জারি হয়েছে উত্তর বঙ্গের তিন জেলা- মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম