ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
চাঁদাবাজির অভিযোগ: মুচলেকা নিয়ে পরিবারের কাছে দেওয়া হলো এমপিপুত্রকে সাবেক এমপি আনার হত্যা মামলার আসামি শিমুলের জামিন স্থগিত ১৫ বছরের নিচে শিশুদের জন্য আরব আমিরাতে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর দেশে স্বর্ণের দামে বড় লাফ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন নতুন মাদকের নীরব বিস্তার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ

রহস্যের হাসি হেসে শাস্তি পেলেন গুলবাদিন

#

স্পোর্টস ডেস্ক

১৫ ডিসেম্বর, ২০২৪,  11:01 AM

news image

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় শাস্তি পেয়েছেন গুলবাদিন নাইব। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে ‘রহস্যের হাসি’ এবং ডিআরএস না থাকা সত্ত্বেও রিভিউ চাওয়ার ঘটনায় আইসিসি তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।

হারারেতে গত শুক্রবার জিম্বাবুয়ের ইনিংসের একাদশ ওভারের ঘটনা এটি। ওই ওভারে আফগান অধিনায়ক রাশিদ খানের পঞ্চম বলে এলবিডব্লিউ হন রায়ান বার্ল। পরের বলে টাশিঙ্গা মুসেকিওয়াকে এলবিডব্লিউয়ের আবেদন করে সফরকারীরা। তবে আম্পায়ার সাড়া দেননি। স্লিপে ফিল্ডিং করা নাইব তখন বিশাল হাসিতে নাটকীয়ভাবে মাথা নত করে ভিন্নমত পোষণ করেন। ম্যাচে ডিআরএস না থাকলেও রিভিউয়ের জন্য আবেদন করেন তিনি।

গুলবাদিন নাইবের শাস্তির কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থাটি। নিজের দোষ স্বীকার করে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নেন নাইব। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। আফগানিস্তানের এই পেস বোলিং অলরাউন্ডারের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

গত ২৪ মাস সময়ের মধ্যে প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন তিনি। দুই বছর সময়ের মধ্যে চার বা এর বেশি ডিমেরিট পয়েন্ট কেউ পেলে তা রূপ নেয় সাসপেনশন পয়েন্টে। কোনো ক্রিকেটার দুইটি সাসপেনশন পয়েন্ট পেলে তিনি এক টেস্ট বা দুই ওয়ানডে কিংবা দুটি টি-টোয়েন্টি থেকে নিষিদ্ধ হন, যেটা আগে আসে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম