ঢাকা ০৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনটি কেপিআই ঘোষণা সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানির চাপ কমাতে চায় সরকার: জ্বালানিমন্ত্রী যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘বাভি’, নিহত ৫ দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে কাজ করছে সরকার : মির্জা ফখরুল ‘ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার’ এনআইডির জরুরি সেবা বন্ধ নিয়ে ইসির নতুন আদেশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার ৩৪২

যেসব এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

#

নিজস্ব প্রতিবেদক

১৮ মে, ২০২৪,  10:52 AM

news image

রাজধানীর কিছু এলাকায় আজ শনিবার ১৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখবে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি। শুক্রবার (১৭ মে) তিতাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার (১৮ মে) সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত ঢাকার উত্তরা, উত্তরখান, দক্ষিণখান এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের সেকশন-১ এর অ্যালাইনমেন্টে গ্যাস পাইপলাইন জরুরি স্থানান্তরের জন্য এই সময়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে তিতাস। গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ায় গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম