ঢাকা ০৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ ডিবির অভিযানে ২৮ কেজি গাঁজা ও মাইক্রোবাস উদ্ধার, আটক ১ দেশে ঢোকানো হচ্ছে বিষাক্ত ও ঝুঁকিপূর্ণ প্রাণী, বিশেষজ্ঞদের উদ্বেগ সাতক্ষীরায় দুই দফা দাবিতে শাখা ডাকঘর কর্মচারীদের মানববন্ধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৩০ জনের মৃত্যু সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ সরকার সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর: রাষ্ট্রপতি বাংলাদেশের সঙ্গে সমতাভিত্তিক সম্পর্ক গড়তে চায় যুক্তরাষ্ট্র, বাণিজ্যে জোর পল্লী উন্নয়ন দিবস: স্মারক ডাক টিকেট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী স্বপ্নের কারিগর উনাহির দুই পায়ে মরক্কোর নতুন ইতিহাস

যারা সহিংসতা ঘটিয়েছে তারা শিক্ষার্থী নয়, তৃতীয় পক্ষ: তথ্য প্রতিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০১ আগস্ট, ২০২৪,  3:00 PM

news image

যারা সহিংসতা ঘটিয়েছে তারা কেউ শিক্ষার্থী নয়, তারা তৃতীয় পক্ষ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, সুনির্দিষ্ট প্রমাণসাপেক্ষে যারা সন্ত্রাসী, শুধু তাদের ওপরেই আইনের প্রয়োগ ঘটানো হবে। যারা সাধারণ শিক্ষার্থী, যারা আন্দোলনকারীদের পানি খাইয়ে সাহায্য করেছেন তাদের একজনকেও হয়রানি করা হবে না, এ ব্যাপারে সরকারের পরিষ্কার নির্দেশনা দিয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) সচিবালয়ের নিজকক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী। হতাহতের ঘটনায় নিন্দা এবং গভীর দুঃখ প্রকাশ করে মোহাম্মদ আলী আরাফাত বলেন, শিক্ষার্থীদের আবেগকে শ্রদ্ধা করে সরকার। এখনও যারা মাঠে আছে, তাদের আবেগ নিয়েও শ্রদ্ধাশীল সরকার। তবে সতর্ক থাকতে হবে আবার যেন তৃতীয় পক্ষ সুযোগ না নেয়। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনে নামা কারও ওপর পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর গুলি করার নির্দেশ ছিল না। তারপরেও অনস্পটে কেউ আইন ভাঙলে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, প্রত্যেকটি হতাহতের ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠনের মধ্যে দিয়ে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগ করা হবে অধিকতর তদন্তের জন্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম