ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

মৌসুম শেষেই টুখেলকে বিদায় জানাবে বায়ার্ন

#

স্পোর্টস ডেস্ক

২২ ফেব্রুয়ারি, ২০২৪,  5:31 PM

news image

কঠিন সময় পার করেছে বায়ার্ন মিউনিখ। লিগ নিজেদের শিরোপা ধরে রাখার সম্ভাবনা যেমন অনেকটাই কম তেমনি চ্যাম্পিয়ন্স লিগ থেকেও প্রায় ছিটকে যাওয়ার পথে। এমন ব্যর্থতার কারণে এবার চাকরি হারাচ্ছেন ক্লাবটির কোচ টমাস টুখেল। গত বছরের মার্চে বায়ার্নে যোগ দেন টুখেল। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি রয়েছে তার। তবে এর আগেই ‘পারস্পরিক সমঝোতায়’ তা শেষ করার সিদ্ধান্তের কথা নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে বায়ার্ন।   বিবৃতিতে ক্লাবের প্রধান নির্বাহী ইয়ান-ক্রিস্টিয়ান ড্রেজেন জানান ‘(টুখেল অধ্যায় শেষের আগ পর্যন্ত) ক্লাবের সবাই এখনও চ্যাম্পিয়ন্স লিগ ও বুন্ডেসলিগায় সর্বোচ্চ সাফল্য অর্জনে বদ্ধপরিকর। … বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে, লাৎসিওর বিপক্ষে (প্রথম লেগে) হারের পরও আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা সমর্থকদের সঙ্গে নিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠতে পারব। বাকি যে কয়দিন ক্লাবের হয়ে দায়িত্ব পালন করবেন টুখেল, ততদিন সর্বোচ্চ সাফল্য পেতে চেষ্টা করার কথা জানান তিনি। জার্মান এই কোচের ভাষ্য, ‘এই মৌসুম শেষে আমরা চলে যাব। তার আগ পর্যন্ত আমি ও আমার কোচিং টিম সর্বোচ্চ সাফল্য পেতে সর্বোচ্চ চেষ্টা করে যাব।’ বুন্দেসলিগায় চলতি মৌসুমের শুরুর দিকে দারুণ করলেও শেষদিকে এসে ছন্দপতন হয় তাদের। ২২ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তারা এখন অবস্থান করছে টেবিলের দুইয়ে। এদিকে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে লাৎসিওর মাঠে হেরে পিছিয়ে আছে তারা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম