ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

মেসির বিরুদ্ধে মাঠে নামতে মুখিয়ে ভারেলা

#

স্পোর্টস ডেস্ক

১২ ফেব্রুয়ারি, ২০২৫,  5:04 PM

news image

প্রতিপক্ষ হিসেবে লিওনেল মেসির সামনে পড়তে চায় না অনেকেই। তবে আলান ভারেলার ভাবনা কিছুটা ব্যতিক্রম। ফুটবল বিশ্বের মহাতারকার মুখোমুখি হতে পারাকে বিশেষ পাওয়া হিসেবে দেখছেন তিনি। মেসির বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। স্বদেশী মেসিকে প্রতিপক্ষ হিসেবে ফিফা ক্লাব বিশ্বকাপে পেতে যাচ্ছেন ভারেলা। আগামী জুনে অনুষ্ঠেয় টুর্নামেন্টের একই গ্রুপে পড়েছে মেসির ক্লাব ইন্টার মায়ামি ও ভারেলার পোর্তো। ৩২ দলের ফিফা ক্লাব বিশ্বকাপে ‘এ’ গ্রুপে পোর্তো ও মায়ামির সঙ্গে আছে ব্রাজিলের পালমেইরাস ও মিশরের আল আহলি। আগামী ১৯ জুন আটলান্টায় যুক্তরাষ্ট্রের ক্লাব মায়ামির মুখোমুখি হবে পর্তুগিজ ক্লাব পোর্তো। জাতীয় দলে এখনও অভিষেক হয়নি ২৩ বছর বয়সী ভারেলার। মেসির সঙ্গে মাঠে নামার তাই সুযোগ হয়নি তার। একই দলে না হলেও প্রতিপক্ষ হিসেবে মেসির সঙ্গে মাঠে থাকতে পারবেন, এতেই খুশি আর্জেন্টাইন তরুণ। মায়ামির বিপক্ষে ম্যাচ নিয়ে ফিফার ওয়েবসাইটে কথা বলেন ভারেলা। সেখানেই ম্যাচটি ঘিরে বাড়তি রোমাঞ্চের কথা বলেন তিনি। সঙ্গে মেসির দলকে হারিয়ে টুর্নামেন্টে সামনে এগিয়ে যেতে চান এই ফুটবলার। তিনি জানান, “অবশ্যই, তার (মেসি) মুখোমুখি হওয়াটা বিশেষ কিছু। সত্যি কথা হলো, মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। আশা করি, ওই ম্যাচে সে জ্বলে উঠবে না। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব যাতে পোর্তো ওই ম্যাচ জিততে পারে এবং যতগুলো ম্যাচ খেলতে হবে সবগুলো জিততে পারে।” পোর্তোর নিয়মিত ফুটবলারদের একজন ভারেলা চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৩০ ম্যাচ খেলেছেন। কোনো গোল করতে পারেননি এই ডিফেন্সিভ মিডফিল্ডার, তবে অ্যাসিস্ট করেছেন তিনটিতে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম