ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী

মালানে ভর করে বাংলাদেশের জয় কেড়ে নিলো ইংল্যান্ড

#

ক্রীড়া প্রতিবেদক

০১ মার্চ, ২০২৩,  9:15 PM

news image

ঘরের মাঠে অপ্রতিরোধ্য বাংলাদেশ জয়ের আশা নিয়ে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল। মিরপুরের মাঠে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি। সফরকারী ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ উইকেটে হেরে সিরিজ শুরু করলো সাকিব-তামিমরা। সিরিজের প্রথম ওয়ানডেতে ২১০ রানের জবাবে ৮ বল হাতে রেখে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে তরী নোঙর করে সফরকারী ইংলিশরা। এর আগে মিরপুর স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করে ২০৯ রান তোলে স্বাগতিকরা। হোমগ্রাউন্ডে স্পোর্টিং উইকেটে ব্যাটিংয়ে বড় স্কোর গড়তে ব্যর্থ হয় স্বাগতিক ব্যাটাররা। লিটন দাসকে নিয়ে অধিনায়ক তামিমের ওপেনিং জুটি ভেঙ্গে যায় দলীয় ৩৩ এ। ৭ রান করে ফেরেন লিটন।

শান্তকে নিয়ে তামিমের জুটি বেশিদুর এগোয়নি। ২৩ রানে আউট হন তামিম। একপ্রান্তে ব্যাটিং দৃঢ়তায় হাফসেঞ্চুরি পূর্ণ করেন শান্ত। ৫৮ আসে তার ব্যাট থেকে। আদিল রশিদকে নিজের উইকেট উপহার দেন মুশফিক। ৩১ করেন মাহমুদুল্লাহ রিয়াদ। ২০৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। ইংল্যান্ডের জয়ে বল হাতে জোফরা আর্চার, মার্ক উড, মঈন আলী ও আদিল রশিদ দুটি করে এবং ক্রিস ওকস ও উইল জ্যাকস একটি করে উইকেট নেন। মামুলি টার্গেটে খেলতে নেমে ব্যাটিংয়ে ভুগতে হয় জস বাটলারের দলকে। জেসন রয়কে তামিমের তালুবন্দি করে সফরকারীদের ইনিংসে প্রথম আঘাত সাকিবের।

এরপর তাইজুল তাসকিনদের বোলিংয়ে ফিল সল্ট, বাটলাররা সাজঘরে ফিরতে থাকলে কিছুটা চাপে পড়ে ইংল্যান্ড। তবে নির্ভরযোগ্য ডেভিড মালান লড়াকু ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন। রানের গতিও বাড়তে থাকে। উইল জ্যাক ২৬ করেন। ১৬১ রানে ৭ উইকেট হারায় ইংল্যান্ড। এরপর আদিল রশিদকে সাথে নিয়ে অর্ধশত রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নেন মালান। জয়ের পথে তুলে নেন চতুর্থ শতক। শেষ পর্যন্ত আদিল রশিদ ১৭ এবং মালান ১১৪ রানে অপরাজিত থাকেন। টাইগারদের হয়ে বল হাতে তাইজুল ইসলাম ৩টি, মেহেদি হাসান মিরাজ ২টি এবং সাকিব ও তাসকিন একটি করে উইকেট নেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম