ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

বিপিএলের মাঝেপথেই ওমরাহ করতে গেলেন সাকিব

#

ক্রীড়া প্রতিবেদক

০৪ ফেব্রুয়ারি, ২০২৩,  5:59 PM

news image

চলমান বিপিএলের নবম আসরে রাউন্ড রবিন পদ্ধতিতে গ্রুপ পর্বের খেলা প্রায় শেষের দিকে। দলগুলোর ২-৩টি করে ম্যাচ বাকি থাকলেও পরবর্তী রাউন্ডে কোন চারটি দল খেলবে, তা আগেভাগেই নিশ্চিত হয়ে গেছে। তবে কোয়ালিফায়ার রাউন্ডে ম্যারপ্যাচে কোন দুটি দল প্রথম ও দ্বিতীয় হয়, সেটাই দেখার বিষয়।এবারের বিপিএলে শেষ চারের টিকিট নিশ্চিত করে ফেলেছে ফরচুন বরিশাল। যেখানে ১০ ম্যাচে ৭ জয় ও ৩ পরাজয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলে এখন তাদের অবস্থান দুই নম্বর স্থানে। বরিশালের পরবর্তী দুই মাচ আগামী ৭ ও ১০ ফেব্রুয়ারি- যথাক্রমে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং খুলনা টাইগার্সের বিপক্ষে।হঠাৎ এমন অবস্থাতেই ওমরাহ পালন করতে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাড়ি দিয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।

মিরপুরে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ জেতার পর বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হন সাকিব।দেশ এবং বিদেশের ক্রিকেটারদের আসা-যাওয়ার সময় বিমানবন্দরে লজিস্টিক সাপোর্ট দেয়া ওয়াসিম খান সাকিবের সৌদি আরবে যাওয়ার তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, রাতেই সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হন সাকিব। এদিকে ফরচুন বরিশালের মিডিয়া ম্যানেজার সিকান্দার আলী জানান, ৭ তারিখের আগে যেহেতু খেলা নেই, সে কারণে ফাঁকা সময়টাতে ওমরা করার জন্য সৌদি গেলেন সাকিব। ৬ তারিখ রাতেই তার দেশে ফিরে আসার কথা, যথারীতি ৭ তারিখ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে তিনি মাঠে নামবেন। উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব এবারের বিপিএলেও রয়েছেন দারুণ ফর্মে। এখন পর্যন্ত ব্যাট হাতে ৩৪৭ রান করেছেন তিনি। এছাড়া বল হাতে ৬টি উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম