ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, ঢাকা-খাগড়াছড়ি যান চলাচল বন্ধ জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল দুজনের ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা ফুলবাড়িয়ায় আজ থেকে ঢুকবে না আন্তঃজেলা বাস পে-স্কেলের সুপারিশ ২-৩ সভাতেই চূড়ান্ত হচ্ছে, মূল বেতন বাড়ছে ১০০ শতাংশ সৌদি আরবে ১.৯৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র ইরানে দফায় দফায় মার্কিন হামলা, পাল্টা প্রতিরোধে তেহরান দুপুরের মধ্যে ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত দেশের রপ্তানির ১৭.৫১ শতাংশ এসেছে বেপজা থেকে

বিএনপি সবসময় বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে: হানিফ

#

নিজস্ব প্রতিবেদক

১৮ মার্চ, ২০২৩,  1:54 PM

news image

বিএনপি কখনও জনগণের দল ছিল না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। শনিবার (১৮ মার্চ) সকালে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। হানিফ বলেন, বিএনপি সবসময় বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে। বিদেশিদের কাছে দৌড়ঝাঁপ করে বা তাদের সঙ্গে নিয়ে ষড়যন্ত্র করে লাভ হবে না। তিনি বলেন, বিএনপি গত ১১ বছর ধরে বলে আসছে, সরকারের পতন সময়ের ব্যাপার। তাদের সে কথার কোনো ফল নেই, সেই কথার কোনো গুরুত্বও নেই। আওয়ামী লীগের এই নেতা বলেন, মির্জা ফখরুল বলেছেন তারা নাকি এই বাংলাদেশ চান না। এটাই ঠিক, রাজাকাররা তো বাংলাদেশই চায়নি। এটা নতুন করে আবারও প্রমাণ হলো। মতবিনিময় সভায় শিক্ষকরা বেতন-বোনাস বাড়ানোসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম