ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, ঢাকা-খাগড়াছড়ি যান চলাচল বন্ধ জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল দুজনের ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা ফুলবাড়িয়ায় আজ থেকে ঢুকবে না আন্তঃজেলা বাস পে-স্কেলের সুপারিশ ২-৩ সভাতেই চূড়ান্ত হচ্ছে, মূল বেতন বাড়ছে ১০০ শতাংশ সৌদি আরবে ১.৯৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র ইরানে দফায় দফায় মার্কিন হামলা, পাল্টা প্রতিরোধে তেহরান দুপুরের মধ্যে ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত দেশের রপ্তানির ১৭.৫১ শতাংশ এসেছে বেপজা থেকে

মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল দুজনের

#

নিজস্ব প্রতিনিধি

১৬ জুলাই, ২০২৬,  11:21 AM

news image

পাবনায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৮টার দিকে সদর উপজেলার আতাইকুলা থানার সড়াডাঙ্গি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পাবনার সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের ছলিম প্রামাণিকের স্ত্রী বুলু খাতুন (৫৭) ও অ্যাম্বুলেন্সের ড্রাইভার রাজ মিয়া (২৬)। তাৎক্ষণিকভাবে রাজের ঠিকানা পাওয়া যায়নি। পাবনা মাধপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কেয়া খাতুন নামের একটি বাচ্চা মেয়ে মারা যায়। তার আত্মীয়-স্বজনরা একটি অ্যাম্বুলেন্সে করে মৃতদেহটি রাজশাহী থেকে পাবনায় নিজ বাড়িতে নিয়ে আসছিলেন। অ্যাম্বুলেন্সটি পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার সড়াডাঙ্গি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস পাবনা এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের ড্রাইভার রাজ এবং ওই শিশুর নানি বুলু খাতুন ঘটনাস্থলেই মারা যান। আহত হন বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম