ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৯, ডিবির জ্যাকেট ও হ্যান্ডকাফ উদ্ধার সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকা ঋণ মওকুফ এই মৌসুমে সুস্থ থাকতে খেতে পারেন ৫ ভেষজ চা যে কারণে টাইটানিকের মতো সিনেমা বানাতে চান উর্বশী বিপৎসীমার ওপরে দেশের ৩ নদীর পানি দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে

বাজেট সংকটে নির্বাচনে পূর্ণাঙ্গ পর্বেক্ষক পাঠাচ্ছে না ইইউ: ইসি সচিব

#

নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর, ২০২৩,  3:43 PM

news image

বাজেট সংকটের কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পূর্ণাঙ্গ পর্বেক্ষক দল পাঠাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে জোটটি। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। জানা যায়, পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠালেও নির্বাচনী তথ্য সংগ্রহের জন্য ছোট আকারের বিশেষজ্ঞ দল পাঠাতে পারে ইইউ। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেবে জোটটি। প্রসঙ্গত, নির্বাচন কমিশনের আমন্ত্রণে গত ৮ থেকে ২৩শে জুলাই বাংলাদেশ সফর করে ইইউর ৬ সদস্যের একটি প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। প্রতিনিধি দলটি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের কর্মপরিধি, পরিকল্পনা, বাজেট, লজিস্টিকস ও নিরাপত্তার বিষয়গুলো মূল্যায়ন করে। সফরে তারা বাংলাদেশের সরকারের প্রতিনিধি, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠক করেন। ইইউ প্রতিনিধি দলটি জাতীয় নির্বাচন-পূর্ব সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে। তারা মূলত নির্বাচনের সময় পর্যবেক্ষকদের নিরাপত্তা; নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সহিংসতামুক্ত হওয়ার সম্ভাবনা, নির্বাচন করার মতো পরিবেশের বিষয়গুলো খতিয়ে দেখে। এ প্রতিনিধি দলের প্রতিবেদনের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচনে ইইউ পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে কিনা সিদ্ধান্ত নেয়ার কথা ছিল। উল্লেখ্য, ২০১৮ সালের নির্বাচনেও ছোট আকারের পর্যবেক্ষক দল পাঠিয়েছিল ইইউ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম