ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, ৬ মাসের কারাদণ্ড হরমুজ নিয়ে অনিশ্চয়তা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়: ইসরায়েলি মন্ত্রী ৫৪ জেলার পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক ও আয়রন ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি আগামী তিন মাসের মধ্যে বিডার প্রথম বিদেশি অফিস খোলা হবে চীনে : আশিক চৌধুরী চর দখলকে কেন্দ্র করে মেঘনায় সংঘর্ষ, আহত ৩০ গাছে উঠে অনলাইন হাজিরা দিলেন প্রধান শিক্ষক, ছবি ভাইরাল

বাংলাওয়াশ সিরিজ: টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

#

স্পোর্টস ডেস্ক

১৪ অক্টোবর, ২০২২,  9:21 AM

news image

সব ম্যাচ হেরে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেছে এক দিন আগেই। বাংলাওয়াশ সিরিজের ফাইনালে আজ মুখোমুখি হয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড আর পাকিস্তান। এই ফাইনালে টস জিতেছেন পাক অধিনায়ক বাবর আজম। নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। আজকের ফাইনালে দুই দলেই এসেছে বেশ কিছু পরিবর্তন। আগের ম্যাচে বিশ্রামে থাকা নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ফিরেছেন দলে, একাদশে ঢুকেছেন ব্লেয়ার টিকনারও। বাদ পড়েছেন অ্যাডাম মিলনে ও মার্টিন গাপটিল। পাকিস্তান দলে পরিবর্তন অবশ্য একটি। মোহাম্মদ হাসনাইনের জায়গায় দলে ঢুকেছেন হারিস রউফ। আজ ক্যারিয়ারের ৫০তম টি-টোয়েন্টি খেলবেন তিনি। মাইলফলক ছোঁয়ার হাতছানি আছে নিউজিল্যান্ড দলেও। উইলিয়ামসনের অনুপস্থিতিতে আগের ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়া টিম সাউদি আজ খেলবেন তার ১০০তম টি-টোয়েন্টি ম্যাচ। আর ৫০তম টি-টোয়েন্টি খেলতে নামবেন দলের অন্যতম নির্ভরযোগ্য পেসার ট্রেন্ট বোল্ট।

পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হায়দার আলী, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হারিস রউফ।

নিউজিল্যান্ড: ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ব্লেয়ার টিকনার, ইশ সোধি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম