ঢাকা ৩০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে, বললেন আলিসন শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড রাজধানীতে আরও ১৯ এআই ক্যামেরা চালু, এ পর্যন্ত মামলা দেড় হাজার স্বাস্থ্যখাত ঢেলে সাজাচ্ছে সরকার, বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে তৃণমূলের মানুষ দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল বেতন বঞ্চিত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে যেসব পদক্ষেপ নিচ্ছে সরকার বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন

ফের নতুন ষড়যন্ত্রে মেতেছে বিএনপি : পরিকল্পনা প্রতিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৯ মার্চ, ২০২৪,  2:32 PM

news image

পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার বলেছেন, আবারও নতুন নতুন ষড়যন্ত্রে মেতেছে বিএনপি। দেশে বিদেশে তাদের ষড়যন্ত্রের জাল বিছিয়ে রেখেছে এবং চালিয়ে যাচ্ছে। সকল ধরনের অপশক্তিকে পেছনে ফেলে বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে। শনিবার (৯ মার্চ) দুপুরে পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নজিপুর পাবলিক মাঠে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, রাজনীতিতে শিখবার কোনো শেষ নেই। জনগণই রাজনীতির মাঠে নেতাদের মূল শিক্ষক। সেই পরীক্ষায় উর্ত্তীণ হয়ে সরকারের মন্ত্রীপরিষদে জায়গা পেয়ে সরকার প্রধান ও জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তিনি আরও বলেন, সরকারের উন্নয়নমূখী পরিকল্পনায় সাধারণ জনগণ সুবিধা পেয়ে যাচ্ছে। তাই সর্বস্তরের জনগণকে এর সুবিধাভোগে বহুমুখী পরিকল্পনা গ্রহণের প্রস্তুতি চলছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল গাফফার, পৌর মেয়র রেজাউল কবির চৌধুরীসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম