ঢাকা ৩০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে, বললেন আলিসন শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড রাজধানীতে আরও ১৯ এআই ক্যামেরা চালু, এ পর্যন্ত মামলা দেড় হাজার স্বাস্থ্যখাত ঢেলে সাজাচ্ছে সরকার, বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে তৃণমূলের মানুষ দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল বেতন বঞ্চিত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে যেসব পদক্ষেপ নিচ্ছে সরকার

শ্যামনগরে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা

#

৩০ জুন, ২০২৬,  3:31 PM

news image

শ্যামনগর প্রতি‌নি‌ধি : সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় স্থানীয় পর্যায়ের অংশীজনদের দক্ষতা বৃদ্ধি এবং কার্যকর সমন্বয় জোরদারের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে প্রশিক্ষণ সহায়িকা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে এ কর্মশালার আয়োজন করা হয়। 


গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় রূপান্তরের আয়োজনে এবং ওয়াটারএইড বাংলাদেশ, সুইসকন্টাক্ট বাংলাদেশ ও সুইজারল্যান্ড এর সহযোগিতায় আয়োজিত কর্মশালায় ইউনিয়ন পরিষদের সদস্য, সরকারি কর্মকর্তা, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, শ্যামনগর ভয়েস অব সিটিজেন্সের প্রতিনিধি, কমিউনিটি বেইজড অর্গানাইজেশনের (সিবিও) সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।


কর্মশালায় দলভিত্তিক মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সহায়িকার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার, সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক কৌশল এবং অংশীজনদের সমন্বিত ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


কর্মশালায় সহায়ক হিসেবে বক্তব্য দেন প্রকল্পের জেলা সিনিয়র জেন্ডার অ্যান্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট কর্মকর্তা বনানী দাশ গুপ্ত বাসন্তী এবং সাব-ডিস্ট্রিক্ট লিয়াজোঁ কো-অর্ডিনেটর মো. আলম চৌধুরী।


অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, শ্যামনগর ভয়েস অফ সিটিজেন্স কমিটির সভাপতি রনজিৎ বর্মন,এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক গাজী আল ইমরান।


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ হোসেন আলী, বুড়িগোয়ালিনী ইউপি সদস্যা মাসুরা বেগম, ইউপির প্রশাসনিক কর্মকর্তা গেীরাঙ্গ মন্ডল, আমিনুর রহমান, কার্ত্তিক মন্ডল, এনজিও প্রতিনিধি অস্টমী মালো, গোফরইমপ্যাক্ট প্রকল্পের ইউনিয়ন আউটরিচ এন্ড মোবিলাইজেশন অফিসার মোঃ শোকর আলী, রুপান্তর কর্মকর্তাবৃন্দ প্রমুখ।


সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়ালিউল ইসলাম বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পানি সম্পদের সঠিক ব্যবস্থাপনা এবং কঠিন বর্জ্যের পরিবেশবান্ধব নিষ্পত্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম