ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

ফিফা বর্ষসেরা পুরস্কারের স্থান ও তারিখ ঘোষণা

#

স্পোর্টস ডেস্ক

০৯ ডিসেম্বর, ২০২৩,  1:20 PM

news image

বৈশ্বিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। প্রতিবছর ফুটবল মাঠে পারফরম্যান্সের বিচারে বর্ষসেরা পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে থাকে সংস্থাটি, যা ‘দ্য বেস্ট’ ফিফা ফুটবল অ্যাওয়ার্ড নামেও পরিচিত। এবার ২০২৩ সালের বর্ষসেরা পুরস্কার প্রদানের তারিখ প্রকাশ করলো ফিফা। ২০২৪ সালের ১৫ জানুয়ারি ইংল্যান্ডের লন্ডনে এক জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে এই পুরস্কার প্রদান করা হবে। এ নিয়ে অষ্টমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘দ্য বেস্ট’ ফিফা ফুটবল অ্যাওয়ার্ড। এই মর্যাদাপূর্ণ ইভেন্টটিতে বিশ্বের সেরা খেলোয়াড়, কোচ, ভক্ত, গোল এবং ন্যায্য খেলোয়াড়দের স্বীকৃতি দেয়া হয়। এ নিয়ে তৃতীয়বারের মতো লন্ডনে অনুষ্ঠিত হবে ‘দ্য বেস্ট’ ফিফা ফুটবল অ্যাওয়ার্ড। এর আগে ২০১৬ ও ২০১৭ সালেও এখানে হয়েছিল অনুষ্ঠানটি। চলতি বছরের সেপ্টেম্বরে আটটি পুরস্কারের জন্য মনোনয়ন ঘোষণা করেছিল ফিফা। যেখানে বেশিরভাগ বিভাগে চূড়ান্ত তিন প্রতিযোগীকে একটি আন্তর্জাতিক জুরি দ্বারা নির্বাচিত করা হয়েছিল। এই জুরিতে জাতীয় দলের কোচ, অধিনায়ক, বিশেষজ্ঞ সাংবাদিক এবং ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে ভোট দেয়া ভক্তরা অন্তর্ভুক্ত। পুরষ্কারের প্রতি বিশ্বব্যাপী আগ্রহ তুলে ধরে বিশ্বের প্রায় এক মিলিয়নেরও বেশি ভক্ত ভোট দিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম