ঢাকা ১৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
অতিভারী বৃষ্টি আরও পাঁচদিন আজিমপুরে ১ হাজার টাকার জন্য মারধরে বৃদ্ধ নিহত, আটক ২ ‘পূর্বের রূপে ফিরছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা’: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এক টুকরো প্লাস্টিক পুড়ে মৃত্যুকূপ নৈশক্লাব, বাথরুমে আশ্রয় নিয়েও বাঁচেননি ২৭ জন চট্টগ্রামসহ ১৯ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত আমি প্রচণ্ড হতাশ: ম্যাককালাম চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, মানবিক সহায়তা অব্যাহত আর্জেন্টিনা ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে বিস্ফোরণ, কোচকে প্রকাশ্যেই চ্যালেঞ্জ বেলিংহামের আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী টানা বৃষ্টিতে ডুবল কুমিল্লা নগরী, চরম দুর্ভোগে নগরবাসী

প্রথম দ্বিপাক্ষিক সফর ভারতে করার ইচ্ছা পররাষ্ট্রমন্ত্রীর

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জানুয়ারি, ২০২৪,  4:01 PM

news image

প্রথম দ্বিপাক্ষিক সফরে ভারতে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (১৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সাক্ষাৎ শেষে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমাকে দিল্লি সফরের বিষয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা সময়টা দেখছি, কখন আমার জন্য এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর জন্য সুবিধাজনক হয়। সেটা নিয়ে আমরা কাজ করছি।

আমরা চাচ্ছি প্রথম দ্বিপাক্ষিক সফর ভারতেই হোক। অবশ্য দুদিন বাদেই শুরু হয়ে যাচ্ছে নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রীর বিদেশ সফর। আগামী ১৭ জানুয়ারি বহুপাক্ষিক সফরে উগান্ডা যাচ্ছেন বলে জানিয়েছেন ড. হাছান মাহমুদ। এর আগে গত রোববার (১৪ জানুয়ারি)এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এক পোস্টের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ড. হাছান মাহমুদকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। ওই পোস্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় ড. হাছান মাহমুদকে অভিনন্দন। ভারত ও বাংলাদেশের মৈত্রী আরও গভীর করতে আমরা একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাখছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম