ঢাকা ১৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা জনসমর্থন থাকলে কোনো বাধাই বিএনপিকে থামাতে পারবে না: প্রধানমন্ত্রী ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা বান্দরবানে নামছে বন্যার পানি, ভাসছে ক্ষতচিহ্ণ দেশের ৭ জেলায় পানিবন্দী লাখো পরিবার চট্টগ্রামে পাহাড় ধসে এখন পর্যন্ত ১৩ জন নিহত অতিভারী বৃষ্টি আরও পাঁচদিন আজিমপুরে ১ হাজার টাকার জন্য মারধরে বৃদ্ধ নিহত, আটক ২ ‘পূর্বের রূপে ফিরছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা’: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এক টুকরো প্লাস্টিক পুড়ে মৃত্যুকূপ নৈশক্লাব, বাথরুমে আশ্রয় নিয়েও বাঁচেননি ২৭ জন

আজিমপুরে ১ হাজার টাকার জন্য মারধরে বৃদ্ধ নিহত, আটক ২

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জুলাই, ২০২৬,  1:02 PM

news image

রাজধানীর লালবাগে বাড়ি ভাড়ার বকেয়া এক হাজার টাকার জন্য মো. স্বপন (৬২) নামের এক ভাড়াটিয়াকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফ্ল্যাটের দায়িত্বে (মালিক) থাকা রিজভী ও তার চাচাতো ভাই রোহানকে আটক করেছে পুলিশ। 

সোমবার (১৩ জুলাই) ভোর ৪টার দিকে লালবাগ থানাধীন আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টায় মৃত ঘোষণা করেন। 

মো. স্বপন মাদারীপুর জেলার শিবচর উপজেলার তাহের ফকির কান্দি গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি কসমেটিকসের ব্যবসা করতেন।

নিহত স্বপনের বড় ভাই রাজা মো. সেলিম জানান, আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারে জনৈক রিজভীর ফ্লাটে ভাড়ায় সাবলেট থাকতেন তারা দুই ভাই। তারা কসমেটিকস সামগ্রী দোকানে দোকানে সাপ্লাইয়ের ব্যাবসা করতেন।  

তিনি বলেন, গত মাসের ভাড়ার এক হাজার টাকা বকেয়া ছিল। রাতে রিজভী ওই টাকা চাইলে আমরা বলি, দু-একদিনের মধ্যে পরিশোধ করে দেব। কিন্তু বিষয়টি মেনে না নিয়ে রিজভী আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে সোমবার ভোর আনুমানিক ৪টার দিকে স্টাফ কোয়ার্টারের ৪ নম্বর ভবনের ৮১ নম্বর ফ্ল্যাটের সামনে রিজভী ও তার চাচাতো ভাই রোহানের সঙ্গে ওই টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা আমাকে (সেলিম) লাথি মেরে ফেলে দেয়। এরপর স্বপন বাধা দিতে গেলে তাকে জোরপূর্বক টেনেহিঁচড়ে স্টাফ কোয়ার্টারের সামনের একটি মাঠে নিয়ে যায় এবং সেখানে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি লাথি মারে। স্বপনের বুকে উপর্যুপরি কিল-ঘুষি মারতে থাকলে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্বপনকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মতিয়ার বলেন, আমরা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পাই। ঢামেক হাসপাতাল থেকে এই ঘটনায় জড়িত মূল অভিযুক্ত রিজভী ও তার চাচাতো ভাই রোহানকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম