ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

পাঞ্জাবকে হারিয়ে প্লে-অফের লড়াইয়ে দিল্লি

#

স্পোর্টস ডেস্ক

১৭ মে, ২০২২,  10:03 AM

news image

দিল্লি ক্যাপিটালসের বোলার শার্দুল ঠাকুর, অক্ষর পেটেল, কুলদীপের সামনে দাঁড়াতে পারলো না পাঞ্জাব কিংসের টপ অর্ডার। শেষদিকের ব্যাটাররা চেষ্টা করেও পারলেন না। গুরুত্বপূর্ণ ম্যাচে মায়াঙ্ক আগ্রাবালদের ১৭ রানে হারিয়ে প্লে অফের দিকে আরো খানিকটা এগিয়ে গেল দিল্লি। ঋষভ পন্থদের পয়েন্ট ১৪, বাকি আরো একটি ম্যাচ। ফলে আরো খানিকটা চাপ বাড়লো কলকাতার ওপর। শ্রেয়াস আয়ারদের প্লে অফে উঠার অঙ্ক আরো কিছুটা কঠিন হয়ে দাঁড়ালো।

টসে জিতে প্রথমে দিল্লিকে ব্যাট করতে পাঠান মায়াঙ্ক। ২০ ওভারে দিল্লির রান দাঁড়ায় ১৫৯। পাঞ্জাবের হয়ে তিনটি করে উইকেট নেন লিভিংস্টোন ও অর্শদীপ সিংহ। রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করেছিলেন পাঞ্জাবের দুই ওপেনার শিখর ধাওয়ান ও জনি বেয়ারস্টো। পাওয়ার প্লেতে দ্রুত রান করছিলেন তারাও। তবে দিল্লির দুই স্পিনার অক্ষর ও কুলদীপ বলে আসতেই চাপে পড়ে যায় পাঞ্জাব। শেষ পর্যন্ত ১৪২ রানে শেষ হয় পাঞ্জাবের ইনিংস। চার উইকেট নেন শার্দুল। এই জয়ের ফলে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে প্রথম চারে ঢুকে পড়ল দিল্লি। তাদের শেষ ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। অন্যদিকে, হারের ফলে ১২ পয়েন্টেই থাকল পাঞ্জাব। তাদের শেষ ম্যাচ হায়দ্রাবাদের বিরুদ্ধে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম