ঢাকা ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা ১৯ আসনে ধানের শীষে নির্বাচিত হয়েছেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানা এগিয়ে দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ৩০ জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে

নির্বাচনে কোনো প্রার্থীকেই ছোট করে দেখার সুযোগ নেই : পররাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৩ ডিসেম্বর, ২০২৩,  2:24 PM

news image

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, নির্বাচন ঘিরে সরকারের কোনো চাপ নেই। শনিবার (২৩ ডিসেম্বর) সকালে সিলেট নগরীতে নির্বাচনী প্রচারের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আব্দুল মোমেন বলেন, নির্বাচন ঘিরে সরকারের কোনো চাপ নেই। নির্বাচনে কোনো প্রার্থীকেই ছোট করে দেখার সুযোগ নেই। তবে কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে তৃণমূল নেতা–কর্মীরা কাজ করছে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, সিলেটের সবকটি আসনেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়লাভ করবে। তবে কোনো নির্বাচই সহজ নয়, সকল আসনেই প্রতিদ্বন্দ্বিতা হবে। উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিতে যাবে। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট–১ আসন থেকে নৌকার প্রার্থী হয়ে লড়ছেন পররাষ্ট্রমন্ত্রী। গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, ভোট হবে আগামী বছরের ৭ জানুয়ারি। এবার সিলেটের ৬টি আসনে ৩৪ জন প্রার্থী লড়ছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম