ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার টিম সাউদি

#

স্পোর্টস ডেস্ক

১৬ এপ্রিল, ২০২২,  10:16 AM

news image

নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ডানহাতি পেসার টিম সাউদি। কিউই ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার 'স্যার রিচার্ড হেডলি মেডেল'। বছরের সেরা ক্রিকেটারকে প্রদান করা হয় এই পুরস্কার। এবার প্রথমবারের মতো এই পুরস্কার জিতেছেন সাউদি। ২০২১-২২ মৌসুমে ২৩.৮৮ গড়ে ৩৬টি উইকেট নিয়েছেন সাউদি। এর মধ্যে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে পাঁচ উইকেটও আছে। এই সময় ইংল্যান্ডের বিপক্ষে তার ৪৩ রানে ৬ উইকেট ছিল সেরা বোলিং ফিগার। শুধু কি তাই, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠা নিউজিল্যান্ড দলের সদস্য ছিলেন সাউদি। কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে ভারত সফরে কিউইদের নেতৃত্ব দিয়েছেন তিনি। যার নামে এই পুরস্কার, সেই স্যার রিচার্ড হেডলি নিজে সাউদিকে বর্ষসেরা হিসেবে বেছে নেওয়া নির্বাচক প্যানেলের সদস্য ছিলেন। কিউই কিংবদন্তি নিজে ৩২ বছর বয়সী সাউদির ভূয়সী প্রশংসা করেছেন। সেই সঙ্গে আশা প্রকাশ করেছেন, একদিন সাউদি নিশ্চয় তার নিজের ৪৩১ উইকেটের রেকর্ড ভাঙবেন। টেস্টে সাউদির বর্তমান উইকেটসংখ্যা ৩৩৮টি।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম