ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়: ইসরায়েলি মন্ত্রী ৫৪ জেলার পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক ও আয়রন ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি আগামী তিন মাসের মধ্যে বিডার প্রথম বিদেশি অফিস খোলা হবে চীনে : আশিক চৌধুরী চর দখলকে কেন্দ্র করে মেঘনায় সংঘর্ষ, আহত ৩০ গাছে উঠে অনলাইন হাজিরা দিলেন প্রধান শিক্ষক, ছবি ভাইরাল বিশ্বকাপে নাটকীয় লড়াইয়ে নিউজিল্যান্ডের সঙ্গে ড্র করল ইরান মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৩৯ বিদেশি আগেভাগে বাজারে হাঁড়িভাঙা আম

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০২২,  12:57 PM

news image

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। বাছাই পর্বের দ্বিতীয় সেমিফাইনালে থাইল্যান্ডকে ১১ রানে হারিয়ে আয়ারল্যান্ডের সঙ্গী নিগার সুলতানা জ্যোতির দল। আবুধাবিতে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। দ্রুত বিদায় নেন ফারজানা হক। এরপর মুর্শিদা খাতুন আর নিগার সুলতানা রানের চাকা সচল রাখেন। মুর্শিদা ২৬, আর সুলতানা করেন ১৭ রান। শেষদিকে রুমানা আহমেদের অপরাজিত ২৮ রানে ৫ উইকেটে ১১৩ রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাবে ১৩ রানে ৩ উইকেটে হারিয়ে চাপে পড়ে থাইল্যান্ড। তবে বাংলাদেশের বোলারদের দৃঢ়তায় ৬ উইকেটে ১০২ রানের বেশি করতে পারেনি থাইল্যান্ড। সর্বোচ্চ ৬৪ রান করেন নাতাকান চানতাম। বাংলাদেশের পক্ষে ৩ উইকেট নেন সালমা খাতুন। রোবাবার বাছাই পর্বের ফাইনালে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম