ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি

#

০৬ অক্টোবর, ২০২৬,  4:12 PM

news image

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় যানবাহন থেকে কালো ধোঁয়া নিঃসরণের মাধ্যমে বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় নওগাঁ সদর উপজেলার নতুন সাহাপুর (সান্তাহার মোড়) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে চারটি যানবাহনের ধোঁয়া পরীক্ষা করা হয়। পরীক্ষায় প্রতিটি যানবাহনের ধোঁয়া বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এ নির্ধারিত মানমাত্রার মধ্যে পাওয়া যায়। ফলে কোনো যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি।


মোবাইল কোর্টে ধোঁয়া পরিমাপের কারিগরি সহযোগিতা প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের গবেষণাগারের সিনিয়র কেমিস্ট মো. ইব্রাহিম হোসেন, জুনিয়র কেমিস্ট মো. আবুল বাসার এবং নমুনা সংগ্রহকারী মো. গোলাম মোস্তফার সমন্বয়ে গঠিত একটি টিম।


এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। মোবাইল কোর্টের নিরাপত্তার দায়িত্বে ছিল ব্যাটালিয়ন আনসারের নওগাঁর একটি চৌকস দল।


পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ দূষণ রোধে এবং যানবাহন থেকে নির্গত ধোঁয়ার মানমাত্রা নিয়ন্ত্রণে এ ধরনের মোবাইল কোর্টের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম