ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা

#

নিজস্ব প্রতিবেদক

০৬ অক্টোবর, ২০২৬,  4:13 PM

news image

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান কার্যালয় বলাকায় সাংবাদিকদের প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকে তথ্য সংগ্রহের জন্য সেখানে যাওয়া সাংবাদিকদের নিরাপত্তাকর্মীরা ফিরিয়ে দিচ্ছেন। বিমানের জনসংযোগ কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাইজার সোহেল আহমেদের নির্দেশেই সাংবাদিকদের প্রবেশে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।


মহিউদ্দিন আহমেদ বলেন, এমডি স্যার নির্দেশ দিয়েছেন, আগামী দুই দিন কোনো সাংবাদিককে যাতে ভেতরে আসতে না দিই। তিনি সাংবাদিকদের দুই দিন অপেক্ষা করার অনুরোধ করেন।


সকাল থেকে বলাকার ফটকে যাওয়া কয়েকজন সাংবাদিক জানান, তথ্য সংগ্রহের জন্য ভেতরে ঢুকতে চাইলে নিরাপত্তাকর্মীরা তাদের প্রবেশের অনুমতি নেই বলে জানিয়ে দেন। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দেখা না করেই তাদের ফিরে আসতে হয়।


সাংবাদিকদের প্রবেশে এমন নিষেধাজ্ঞার কারণ অবশ্য জানানো হয়নি। বিমান বাংলাদেশ এয়ারলাইনস একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হওয়ায় এর কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব বলে মনে করেন সংশ্লিষ্ট সাংবাদিকরা।


কী কারণে সাংবাদিকদের জন্য দুই দিনের এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সে বিষয়ে বিমানের পক্ষ থেকেও কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম