ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’ বলা এএসআই প্রত্যাহার শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

#

নিজস্ব প্রতিনিধি

০৬ অক্টোবর, ২০২৬,  1:25 PM

news image

সাতক্ষীরার চাঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া খান হত্যা মামলার প্রধান আসামি সাবেক ছাত্রলীগ নেতা ও কিশোর গ্যাং লিডার নাহিদ হাসানকে ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার অপর এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।


মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর চারটার দিকে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন সাতক্ষীরা শহরের ইটাগাছা পশ্চিমপাড়া মানিকতলা এলাকার নাহিদ হাসান (২৬) ও একই এলাকার অমিত হাসান শিপন (৩০)।


পুলিশ সূত্রে জানা গেছে, জাকারিয়া হত্যাকাণ্ডের পর থেকে পুলিশ আসামিদের গ্রেপ্তারে চিরুনি অভিযানে নামে। একপর্যায়ে পুলিশ জানতে পারে আসামিরা সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে।


এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ একটি আভিযানিক দল ভারতে পালিয়ে যাওয়ার সময় আজ ভোরে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে হত্যা মামলার প্রধান আসামি নাহিদ হাসানও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়।


সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কলেজ ছাত্র জাকারিয়া খাঁন হত্যা মামলার প্রধান আসামি নাহিদ হাসানসহ গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


তিনি আরও জানান, এ নিয়ে এই মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম