ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’ বলা এএসআই প্রত্যাহার শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

মহেশখালীতে ডেঙ্গু আক্রান্তে কলেজছাত্রের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৬ অক্টোবর, ২০২৬,  11:20 AM

news image

কক্সবাজারের মহেশখালীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মহেশখালী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মুজাহিদ ইসলামের মুত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।


মৃত মুজাহিদ ইসলাম মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের উত্তর সিপাহির পাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ছিদ্দিকের ছেলে। তিনি মহেশখালী কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন।  রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ভাই নিজাম উদ্দিন সোহেল।


পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩ অক্টোবর মুজাহিদ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।


তরুণ এই শিক্ষার্থীর অকালমৃত্যুর সংবাদে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রিয় সহপাঠীকে হারিয়ে শোকাহত তার বন্ধু ও সহপাঠীরা। মুজাহিদের মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে বিষাদের আবহ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম