ঢাকা ০১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাবি স্টেশনে আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোরেলের স্টপেজ নতুন ৩ উপজেলা ও এক থানার অনুমোদন সাতক্ষীরা কালিগঞ্জে মাছের ঘেরের পাশে যুবকের মরদেহ উদ্ধার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে : নাহিদ ক্রিপ্টো ব্যবসা থেকে ১ বছরে ট্রাম্পের আয় শতকোটি ডলার মেক্সিকোয় ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প তথ্যপ্রযুক্তির যুগে সাইবার নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি ২০২৭ সালের হজের নিবন্ধন শুরু সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টির আভাস

দ্রুত বিডিআর হত্যাকাণ্ডের বিচার দাবি হাসনাত আব্দুল্লাহর

#

নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর, ২০২৪,  1:59 PM

news image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবার মুখ খুলেছেন বিডিআর বিদ্রোহ নিয়ে। তার দাবি এটা বিদ্রোহ নয়; এটি হলো হত্যাকাণ্ড। আজ মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন। যেখানে হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‘এটা বিডিআর বিদ্রোহ নয়; এটি হলো বিডিআর হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল। এই হত্যাকাণ্ডের বিচার সবার আগে প্রয়োজন। যত দ্রুত সম্ভব।’ এদিকে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে গণজমায়েত করবে বিপ্লবী ছাত্রজনতা। আজ মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়। তারা জানিয়েছে, আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ গণজমায়েত করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, সন্ত্রাসী ছাত্রলীগকে নিষিদ্ধ ও ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবিতে তারা এ কর্মসূচি ঘোষণা করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম