ঢাকা ০৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে: প্রধানমন্ত্রী বিমানবন্দরে সম্মানিত যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু করলেন বেবিচক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু চট্টগ্রামসহ ৪ বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা চট্টগ্রাম-দোহাজারী রেললাইন পাঁচ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির চাকরি হারানো ১৬২ সৈনিক পাচ্ছেন ভূতাপেক্ষ সুযোগ-সুবিধা খামার থেকে পালালো ৯০০ সাপ, আতঙ্কে স্থানীয়রা

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিদেশিদের কাছে তুলে ধরবেন পররাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর, ২০২৩,  10:38 AM

news image

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিদেশিদের কাছে সরকারের অবস্থান তুলে ধরার উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমনের পক্ষ থেকে এক কূটনৈতিক ব্রিফিং এর আয়োজন করা হয়েছে।  সোমবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনৈতিক, মিশন প্রধান, জাতিসংঘের সংস্থা প্রধানদের সঙ্গে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশকে ঘিরে যেসব ঘটনা ঘটেছে তার সরকারি ভাষ্য আন্তজার্তিক সম্প্রদায়ের কাছে তুলে ধরার উদ্যোগ নেয়া হয়েছে।  ব্রিফিং এর বিষয়ে গতকাল রোববার সাংবাদিকদের এক ইমেইল বার্তায় বিয়টি নিশ্চিত করা হয়। ব্রিফিংয়ে ড. মোমেন ছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী, সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও থাকতে পারেন মন্ত্রিসভার সিনিয়র সদস্যরা। এতে প্রস্তুতি হিসেবে ২৮ অক্টোবরের সার্বিক ঘটনার অডিও ভিডিও রাখা হয়েছে। তফসিল ঘোষণার দুই সপ্তাহ আগে এমন ব্রিফিংকে বেশ গুপুত্বপূর্ণ হিসেবেই দেখা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম