ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

দুই মাসের ছুটি চেয়ে আবেদন সাইফউদ্দিনের

#

স্পোর্টস ডেস্ক

০৮ আগস্ট, ২০২৪,  3:22 PM

news image

চলতি বছর বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে দেড় বছর পর জাতীয় দলে ডাক পেয়েছিলেন সাইফউদ্দিন। তবে জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচে খারাপ করায় বিশ্বকাপের বিমানের টিকিট হাতছাড়া হয় এই পেস অলরাউন্ডারের। যার ফলে অনেকটাই হতাশ হয়েছিলেন তিনি। তবে অন্ধকারের মাঝে আলো খুঁজে পেয়েছিলেন সাইফউদ্দিন। প্রথমবারের মতো বিদেশি লিগে খেলার সুযোগ এসেছিল তার কাছে। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের দল টরন্টো ন্যাশনালস তাকে দলে ভিড়িয়ে ছিল। কিন্তু সেখানেও ভাগ্য সহায় হয়নি এই ক্রিকেটারের। টুর্নামেন্টটিতে অংশ নেওয়ার জন্য ভিসার আবেদন করলেও দেশের বর্তমান পরিস্থিতির কারণে তা এখনও হাতে পাননি তিনি। এদিকে টুর্নামেন্টও শেষ হতে চলেছে।

সাইফউদ্দিনের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার রেমন রেইফারকে দলে টেনেছে টরন্টো। সব মিলিয়ে মানসিকভাবে বিরক্ত ছিলেন তিনি। তবে বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াডে রাখা হয়েছিল সাইফউদ্দিনকে। কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত থাকায় এই সফরে যেতে চান না তিনি। এ জন্য বিসিবির কাছে দুই মাসের ছুটি চেয়েছেন এই অলরাউন্ডার। ক্রিকবাজকে বিসিবির এক নির্বাচক জানিয়েছেন, ‘এ’ দল ঘোষণার পর সে আমাকে একটা ইমেইল পাঠিয়েছে জুলাইয়ের ৩০ তারিখ।

যেখানে সবশেষ বিশ্বকাপ এবং গ্লোবাল টি-টোয়েন্টি মিস করায় মানসিক অবসাদের কথা প্রকাশ করেছেন সাইফউদ্দিন। তার অনুরোধ, পরের দুই মাস যেন তাকে কোনো প্রকার ক্রিকেটের জন্য বিবেচনা করা না হয়।’ বিসিবির সেই নির্বাচক বিষয়টিকে আমলে নিয়েছেন সেই নির্বাচক। সাইফউদ্দিন ঢাকায় এলেই এই বিষয়ে আলাপ করা হবে বলেও জানান তিনি। এর আগে বিশ্বকাপে জায়গা না পেয়ে বলতে গেলে মানসিকভাবেই ভেঙে পড়েছিলেন তিনি। বিশ্বকাপের সময় শুরু হওয়া বিসিবির টাইগার্স ক্যাম্পে ডাকা হলেও সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছিলেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম