ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

তানজিদ তামিমের একাদশে না থাকা নিয়ে যা বললেন শান্ত

#

স্পোর্টস ডেস্ক

২২ মে, ২০২৪,  4:55 PM

news image

বিশ্বকাপের ঠিক আগে বাংলাদেশ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। যদিও দুই দলের মুখোমুখি দেখায় টাইগারদের শুরুটা ভালো হয়নি। বিশ্ব ক্রিকেটে নবীন যুক্তরাষ্ট্র আইসিসির পূর্ণ সদস্য দেশটিকে ৫ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে।  এদিন শুরুতেই একাদশে পরিবর্তন এনে কিছুটা চমক জাগায় নাজমুল হোসেন শান্তর দল। ফর্মে থাকা তানজিদ হাসান তামিমের পরিবর্তে নেওয়া হয় রানখরায় থাকা লিটন দাসকে। এ নিয়ে পরে শান্ত ব্যাখ্যাও দিয়েছেন। ব্যাটিং ব্যর্থতা নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘(ব্যাটিং নিয়ে) দুশ্চিন্তার কিছু নেই কারণ প্রত্যেকটা ব্যাটার তাদের স্কিল নিয়ে কাজ করছে। আমরা সবাই জানি যে টপ অর্ডারদের ভালো খেলতে হবে। ব্যাটিং ইউনিট নিয়ে আমাদের সবারই দায়িত্ব সমান। ব্যাটাররা এটা নিয়ে কাজ করছে। হ্যাঁ এই জায়গায় আমরা অনেকদিন ধরে কাজ করছি। আশা করব যে সামনের ম্যাচ থেকে ভালোভাবে কামব্যাক করতে পারবে সবাই। অবশ্যই ইনটেন্ট নিয়েই চেষ্টা করে প্রত্যেকটা ব্যাটার। পরের ম্যাচে যখন ব্যাট করব চাই না ১১ বলে ১৫-২০ রান করতে। চাইব এর থেকে বেশি বল খেলতে, বেশি রান করতে।’ তানজিদ তামিমকে না খেলানো নিয়ে তিনি আরও বলেন, ‘না, ওকে (তানজিদ) ড্রপ দেওয়া হয়নি। আমার মনে হয় আমাদের যে ৩ ওপেনার আছে সবাইকে ঘুরিয়ে–ফিরিয়ে খেলানোর প্ল্যান ছিল। কারণ সৌম্য (সরকার) অনেকদিন ধরে চোটে ছিল, ম্যাচ খেলেনি, তাই এটা করা হয়েছে।’ টাইগারদের হারের ম্যাচটিতে সৌম্যকে কিছুটা আত্মবিশ্বাসী দেখা গেলেও, একইভাবে নড়বড়ে ব্যাট করেছেন লিটন। নিজের পুরোনো ফর্ম খুঁজে ফেরা এই ব্যাটার ২ রানে জীবনও পেয়েছিলেন। তবুও শেষ পর্যন্ত তার দৌড় ছিল ১৪ রান পর্যন্ত। আরেক ওপেনার সৌম্য ভালো সঙ্গ না পেয়ে আউট হন ২০ রানে। তবে ওপেনাররা নিজেদের উন্নতি নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন শান্ত, ‘হ্যাঁ সবসময়ই উন্নতির জায়গা থাকে। ব্যাটাররা নিজেদের দক্ষতা বাড়াতে কাজ করছে। আমি আশা করি এবারের বিশ্বকাপে তারা ঘুরে দাঁড়াবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম