ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

টি-২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা নিউজিল্যান্ডের

#

স্পোর্টস ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০২২,  2:43 PM

news image

আসন্ন অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মঙ্গলবার ১৫ জনের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। যে দলে দুই চমক ফিন অ্যালেন ও মাইকেল ব্রেসওয়েল। গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে যে দলটা খেলেছিল, সে দলের ৯ সদস্য রয়েছে এবারের বিশ্বকাপ দলে। ফিন অ্যালেন অবশ্য চলতি মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হন কিউই ক্রিকেটের সঙ্গে। এ ছাড়া চলতি বছর দেশের হয়ে ব্রেসওয়েল বেশ দুর্দান্ত খেলে জায়গা পাকা করেছেন দলে। আগামী বিশ্বকাপেও কিউইদের নেতৃত্ব দেবেন কেইন উইলিয়ামসন। এটি হবে উইলিয়ামসের টানা তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়কত্ব করা। দলে রয়েছেন ব্যাটে-বলে দারুণ পারফর্ম করতে পারা গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, স্যান্টনার, ব্রেসওয়েল ও জিমি নিশামকে। নিউজিল্যান্ডের এই দলটিই খেলবে বিশ্বকাপের ৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ।

নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টিম সাউদি, ইশ সোধি, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, ড্যারিল মিচেল, অ্যাডাম মিলনে, মার্টিন গাপটিল, লকি ফার্গুসন, ডেভন কনওয়ে (উইকেটকিপার), মার্ক চ্যাপম্যান, মাইকেল ব্রেসওয়েল, ট্রেন্ট বোল্ট ও ফিন অ্যালেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম