ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

চ্যাম্পিয়ন্স ট্রফি: পাকিস্তান স্কোয়াডে চমক

#

স্পোর্টস ডেস্ক

০১ ফেব্রুয়ারি, ২০২৫,  10:44 AM

news image

অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফির দল সাজিয়েছে আয়োজক পাকিস্তান। শুক্রবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজেও একই স্কোয়াড নিয়ে খেলবে স্বাগতিকরা। ঘরের মাঠে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলবে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের অধিনায়ক যথারীতি মোহাম্মদ রিজওয়ান। এ ছাড়া সহ-অধিনায়ক করা হয়েছে সালমান আলী আগাকে। বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি তৈয়ব তাহির, কামরান গুলাম, আবরার আহমেদদের মতো নতুনদেরও রাখা হয়েছে দলে। আগের ঘোষিত প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন ইমাম উল হক, ইরফান খান নিয়াজি, সুফিয়ান মুকিম ও আব্বাস আফ্রিদিরা। তাদের জায়গায় দলে ঢুকেছেন খুশদিল শাহ, ফাহিম আশরাফ ও উসমান খান। আগামী ১৯ ফেব্রুয়ারি আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান। ম্যাচটি হবে করাচিতে। এ ছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যকার হাই-ভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৩ ফেব্রুয়ারি। এই ম্যাচটি হবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। এ ছাড়া গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের মুখোমুখি হবেন রিজওয়ানরা। 

পাকিস্তানের ১৫ সদস্যের স্কোয়াড

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলী আগা (সহ-অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, কামরান গুলাম, সৌদ শাকিল, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, তৈয়ব তাহির, আবরার আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন ও উসমান খান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম