ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৯, ডিবির জ্যাকেট ও হ্যান্ডকাফ উদ্ধার সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকা ঋণ মওকুফ এই মৌসুমে সুস্থ থাকতে খেতে পারেন ৫ ভেষজ চা যে কারণে টাইটানিকের মতো সিনেমা বানাতে চান উর্বশী বিপৎসীমার ওপরে দেশের ৩ নদীর পানি দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে

কাঁচপুর সংঘর্ষে বিএনপির ১১৪ জনের নাম উল্লেখ করে মামলা

#

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট, ২০২৩,  3:10 PM

news image

নারায়ণগঞ্জের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১১৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৭০০ জনকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে মধ্যরাতে থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেনকে আসামি করা হয়। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানান, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এতে বিএনপির ১১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৭০০ জনকে আসামি করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম